খুঁজুন
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন, ১৪৩২

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে “নোট” করেছে ভারত। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত লিখিত বিবৃতিতে দিল্লির আনুষ্ঠানিক অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায় ভারত নোট করেছে। সেখানে আরও বলা হয়, “ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ—বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই লক্ষ্য অর্জনের জন্য তারা বাংলাদেশের সব স্টেকহোল্ডারের সঙ্গে গঠনমূলকভাবে (constructively) সম্পৃক্ত থাকবে এবং সে অনুযায়ী পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এর আগে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র–নেতৃত্বাধীন কোটা–বিরোধী আন্দোলনে সরকারের কঠোর দমন–পীড়ন, হত্যার নির্দেশ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চেয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদন করেছে বলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে। তবে ভারত এখন পর্যন্ত ক্সট্রাডিশন প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেনি; শুধু রায়কে “নোট” করা এবং বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকারই পুনরুল্লেখ করেছে।

রূপগঞ্জে অস্ত্রসহ ধরা খেলেন মাদক সম্রাট হানিফ, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮

Rashedul Islam Rashed
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
রূপগঞ্জে অস্ত্রসহ ধরা খেলেন মাদক সম্রাট হানিফ, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮

রূপগঞ্জে অস্ত্রসহ ধরা খেলেন মাদক সম্রাট হানিফ, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮ (more…)

হাঠাৎ করে মোবাইল এ সতর্ক বার্তা বেজে উঠল সৌদি আরব রিয়াদের এলাকায় আতঙ্কতে সকল বাংলাদেশী এবং নাগরিক পড়তে পারো যে কোন সময় মিসাইল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
হাঠাৎ করে মোবাইল এ সতর্ক বার্তা বেজে উঠল সৌদি আরব রিয়াদের এলাকায় আতঙ্কতে সকল বাংলাদেশী এবং নাগরিক   পড়তে পারো যে কোন সময় মিসাইল

কুড়িগ্রাম রাজারহাটে প্রাইভেট পড়াতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা শিক্ষক রুহুল আমিনের

রতন রায়
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:২১ অপরাহ্ণ
কুড়িগ্রাম রাজারহাটে প্রাইভেট পড়াতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা শিক্ষক রুহুল আমিনের

কুড়িগ্রাম রাজারহাটে প্রাইভেট পড়াতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা শিক্ষক রুহুল আমিনের

 

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

১২ মার্চ ২০২৬,বৃহস্পতিবার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাইভেট পড়ানোর সময় এক দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে।

অভিযুক্ত শিক্ষকের নাম রুহুল আমিন। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এবং সাকোয়াঁ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুলখাঁ চাকলা বাজার সংলগ্ন এলাকায় ‘উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা’ ভবনে বিদ্যালয়ের ক্লাস শেষে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন রুহুল আমিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রতিদিনের মতোই প্রাইভেট পড়তে যায় কয়েকজন শিক্ষার্থী। ভুক্তভোগী ওই ছাত্রীও সেখানে উপস্থিত ছিল। অভিযোগে বলা হয়, প্রাইভেট চলাকালে একপর্যায়ে সুযোগ বুঝে ছাত্রীটিকে একা পেয়ে তাকে পাশবিক নির্যাতন, স্পর্শকাতর স্থানে হাত, ধর্ষণের চেষ্টা চালান এই শিক্ষক।

এ সময় ভুক্তভোগী ছাত্রীটি ভীতসন্ত্রস্ত অবস্থায় সেখান থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। পরে কান্নায় ভেঙে পড়ে পুরো ঘটনা তার মাকে জানায়। ঘটনার খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রতিবাদী স্বর উচ্চারিত হয়।

 

ঘটনা জানাজানি হওয়ার পর পরই বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ফুলখাঁর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় কাজ্জী বলেন, “রুহুল আমিন আমাদের বিদ্যালয়ের শিক্ষক। তার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিষয়টি আমলে নিয়ে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি।”

 

অভিভাবক ও এলাকার সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রেকিং নিউজ