খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

জাবিতে নবাগত ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি,অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
জাবিতে নবাগত ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫৪ ব্যাচের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব, বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, জাকসুর নেতৃবৃন্দসহ নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ তাঁদের স্ব স্ব অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেন এবং উপাচার্য শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, “তোমরা একটি বড়ো স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছ, আমরা তোমাদের স্বাগত জানাই। তোমাদের মা-বাবা, পরিবার-পরিজন ও শিক্ষকগণ তোমাদেরকে নিয়ে একটি সুন্দর স্বপ্ন দেখছেন। আশা করি, তোমরা আগামী ৫টি বছরে তোমাদের প্রত্যাশিত সেই স্বপ্নের জায়গায় পৌঁছাতে চেষ্টা করে যাবে। এছাড়া পড়াশোনার পাশাপাশি তোমাদের মধ্য থেকে জাতীয় ও আন্তর্জাতিক নেতৃত্ব গড়ার লক্ষ্যে বর্তমান প্রশাসন নিয়মিত জাকসু নির্বাচন আয়োজন করবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “কঠিন ও তীব্র প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেছ। তোমাদের কঠোর অধ্যবসায় ও অনুশীলনের ফলকে স্বাগত জানাই। ইতোমধ্যে আমরা দেখেছি শুধু মেধাবী দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না, এগিয়ে নিতে প্রয়োজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। আশা করি, ৫৪ ব্যাচের নবীন শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করে আগামীতে দেশকে নেতৃত্ব দিবে এবং আমাদেরকে গর্বিত করবে।”

ময়মনসিংহের গাঙ্গিনারপাড়ে প্ল্যাকার্ড হাতে ধর্ষণের বিরুদ্ধে এক যুবকের অভিনব প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
ময়মনসিংহের গাঙ্গিনারপাড়ে প্ল্যাকার্ড হাতে ধর্ষণের বিরুদ্ধে এক যুবকের অভিনব প্রতিবাদ

‎প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি

MD.Arif Hosaain
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
‎প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি

প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি

মোঃ আরিফ হোসেন।

নোয়াখালী প্রতিনিধি।

 

‎প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙনকবলিত এলাকার মানুষের দুঃখ বোঝেন। তিনি জরুরি ভিত্তিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর নির্মাণের বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

‎মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের আমন্ত্রণে মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় বন-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

‎এ্যানি বলেন, নোয়াখালী, ফেনী ও কুমিল্লা অঞ্চলকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে মুছাপুর রেগুলেটর নির্মাণ করতে হবে। এ জন্য ৮৯৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা অচিরেই একনেকে তোলা হবে।

‎তিনি বলেন, ২০০৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় নদীভাঙা মানুষের দুঃখ বুঝে ২৩ ভেন্টের এ রেগুলেটর নির্মাণ করেন। কিন্তু ভারতের উজানের ঢল ও ভয়াবহ বন্যায় গত ২০২৪ সালের ২৬ আগস্ট রেগুলেটরটি ভেঙে যায়। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও এ প্রকল্প নিয়ে আন্তরিক।

‎নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনারের বক্তব্য রাখেন, বন-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

মুরাদনগরের খামারগ্রামে শতবর্ষের ঐতিহ্যে প্রায় ৪ শতাধিক মুসল্লির ইতেকাফ, যুবসমাজের মেহমানদারী

Saiful Sarkar
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ণ
মুরাদনগরের খামারগ্রামে শতবর্ষের ঐতিহ্যে প্রায় ৪ শতাধিক মুসল্লির ইতেকাফ, যুবসমাজের মেহমানদারী

মুরাদনগরের খামারগ্রামে শতবর্ষের ঐতিহ্যে প্রায় ৪ শতাধিক মুসল্লির ইতেকাফ, যুবসমাজের মেহমানদারী

 

সাইফুল সরকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী খামারগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র মাহে রমজানের শেষ দশকে প্রায় চার শতাধিক মুসল্লির অংশগ্রহণে ইতেকাফ পালিত হচ্ছে। দীর্ঘ প্রায় শত বছরের বেশি সময় ধরে চলে আসা এই ধর্মীয় আয়োজনকে ঘিরে এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেবগণ ও তাদের ভক্ত-মুরিদানদের অংশগ্রহণে এই মসজিদে বহু বছর ধরে ইতেকাফের আয়োজন হয়ে আসছে। চলতি বছরের ২০ রমজান থেকে দরবার শরীফের বর্তমান পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমানের নেতৃত্বে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন মুসল্লি রমজানের শেষ দশ দিন ইতেকাফে বসেছেন।

 

ইতেকাফের প্রথম দিনে আগত মুসল্লিদের জন্য ইফতার, রাতের খাবার ও সেহরির আয়োজন করে খামারগ্রাম দক্ষিণপাড়া যুবসমাজ। প্রতি বছরের মতো এবারও তারা নিজেদের উদ্যোগ ও সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন করেন।

 

এ বিষয়ে পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান বলেন,

“আলহামদুলিল্লাহ, আমাদের দাদা হুজুরের সময় থেকে এখন পর্যন্ত প্রায় শত বছরেরও বেশি সময় ধরে এখানে রমজানের শেষ দশ দিন দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের নিয়ে ইতেকাফ পালন করা হয়ে আসছে। ইতেকাফে অংশ নেওয়া মুসল্লিরা দিন-রাত ইবাদত-বন্দেগির পাশাপাশি ইসলামী জ্ঞান অর্জন করে থাকেন। খামারগ্রাম ও আশেপাশের এলাকার মানুষ অত্যন্ত আন্তরিকতার সাথে মুসল্লিদের খেদমত করে থাকেন।”

 

তিনি আরও বলেন, ইতেকাফ চলাকালীন দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় প্রতিদিন বিশেষ দোয়া করা হয়।

স্থানীয়রা জানান, শত বছরের এই ধর্মীয় ঐতিহ্য ধরে রাখতে খামারগ্রামের যুবসমাজ ও এলাকাবাসী একযোগে কাজ করে যাচ্ছেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। এই মহতী উদ্যোগকে এলাকাবাসী প্রশংসা করেছেন।

ব্রেকিং নিউজ