খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবীতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবীতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়সূচি নিশ্চিত করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া বারটায় ৪৭ তম বিসিএস এ লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।

ঢাকায় প্রবেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক হলো ঢাকা-আরিচা মহাসড়ক। অবরোধকারীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে (ডেইরি গেট) অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করলে দ্রুতই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

 

এ সময় মাত্র আধা ঘন্টা অবরোধ পেরিয়ে গেলে রাস্তার জ্যাম বেধে যায়। ডেইরি গেট থেকে রেডিও কলনি পর্যন্ত দীর্ঘ জ্যাম বেধে যায়। অন্যদিকে ডেইরি গেট থেকে নবীনগর পর্যন্ত রাস্তায় জ্যাম বেধে যায়।

এক পথচারীর সাথে কথা বললে তিনি বলেন, আমি বাইপাইলে যাবো। কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে আমি বাস থেকে নেমে এখানে পর্যন্ত আসলাম। এখন আমার আরও কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না।

রাস্তা অবরোধকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী রায়হান বলেন, আমরা এতোদিনে কিছু করিনু, আজকে এই মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। যেখানে অন্যান্য বারে পিএসসি লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম ছয় (৬) মাস সময় দেয়, সেখানে আমাদের এতো অল্প সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এক প্রকারের হঠকারিতা।

আমরা মহাসড়ক অবরোধকালে জনদুর্ভোগের কথা বুঝতে পেরেছি৷ কিন্তু পিএসসি তার এমন হঠকারিতামূলক সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমাদের উপর করা এই বৈষম্যমূলক আচরণ আমরা মেনে নেবো না। আমরা চাই, আমাদের ন্যায্য দাবী দ্রুততম সময়ের মাঝে মেনে নিয়ে পিএসসি তার সিদ্ধান্তে পরিবর্তন আনুক।

উল্লেখ্য, দুপুর প্রায় দুইটায় রাস্তার অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। ঢাকার অন্যতম ব্যস্ত ঢাকা-আরিচা মহাসড়কটি প্রায় পৌনে দুই ঘন্টা যাবত অবরোধ ছিল।

 

ময়মনসিংহের গাঙ্গিনারপাড়ে প্ল্যাকার্ড হাতে ধর্ষণের বিরুদ্ধে এক যুবকের অভিনব প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
ময়মনসিংহের গাঙ্গিনারপাড়ে প্ল্যাকার্ড হাতে ধর্ষণের বিরুদ্ধে এক যুবকের অভিনব প্রতিবাদ

‎প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি

MD.Arif Hosaain
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
‎প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি

প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি

মোঃ আরিফ হোসেন।

নোয়াখালী প্রতিনিধি।

 

‎প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙনকবলিত এলাকার মানুষের দুঃখ বোঝেন। তিনি জরুরি ভিত্তিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর নির্মাণের বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

‎মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের আমন্ত্রণে মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় বন-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

‎এ্যানি বলেন, নোয়াখালী, ফেনী ও কুমিল্লা অঞ্চলকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে মুছাপুর রেগুলেটর নির্মাণ করতে হবে। এ জন্য ৮৯৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা অচিরেই একনেকে তোলা হবে।

‎তিনি বলেন, ২০০৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় নদীভাঙা মানুষের দুঃখ বুঝে ২৩ ভেন্টের এ রেগুলেটর নির্মাণ করেন। কিন্তু ভারতের উজানের ঢল ও ভয়াবহ বন্যায় গত ২০২৪ সালের ২৬ আগস্ট রেগুলেটরটি ভেঙে যায়। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও এ প্রকল্প নিয়ে আন্তরিক।

‎নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনারের বক্তব্য রাখেন, বন-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

মুরাদনগরের খামারগ্রামে শতবর্ষের ঐতিহ্যে প্রায় ৪ শতাধিক মুসল্লির ইতেকাফ, যুবসমাজের মেহমানদারী

Saiful Sarkar
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ণ
মুরাদনগরের খামারগ্রামে শতবর্ষের ঐতিহ্যে প্রায় ৪ শতাধিক মুসল্লির ইতেকাফ, যুবসমাজের মেহমানদারী

মুরাদনগরের খামারগ্রামে শতবর্ষের ঐতিহ্যে প্রায় ৪ শতাধিক মুসল্লির ইতেকাফ, যুবসমাজের মেহমানদারী

 

সাইফুল সরকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী খামারগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র মাহে রমজানের শেষ দশকে প্রায় চার শতাধিক মুসল্লির অংশগ্রহণে ইতেকাফ পালিত হচ্ছে। দীর্ঘ প্রায় শত বছরের বেশি সময় ধরে চলে আসা এই ধর্মীয় আয়োজনকে ঘিরে এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেবগণ ও তাদের ভক্ত-মুরিদানদের অংশগ্রহণে এই মসজিদে বহু বছর ধরে ইতেকাফের আয়োজন হয়ে আসছে। চলতি বছরের ২০ রমজান থেকে দরবার শরীফের বর্তমান পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমানের নেতৃত্বে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন মুসল্লি রমজানের শেষ দশ দিন ইতেকাফে বসেছেন।

 

ইতেকাফের প্রথম দিনে আগত মুসল্লিদের জন্য ইফতার, রাতের খাবার ও সেহরির আয়োজন করে খামারগ্রাম দক্ষিণপাড়া যুবসমাজ। প্রতি বছরের মতো এবারও তারা নিজেদের উদ্যোগ ও সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন করেন।

 

এ বিষয়ে পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান বলেন,

“আলহামদুলিল্লাহ, আমাদের দাদা হুজুরের সময় থেকে এখন পর্যন্ত প্রায় শত বছরেরও বেশি সময় ধরে এখানে রমজানের শেষ দশ দিন দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের নিয়ে ইতেকাফ পালন করা হয়ে আসছে। ইতেকাফে অংশ নেওয়া মুসল্লিরা দিন-রাত ইবাদত-বন্দেগির পাশাপাশি ইসলামী জ্ঞান অর্জন করে থাকেন। খামারগ্রাম ও আশেপাশের এলাকার মানুষ অত্যন্ত আন্তরিকতার সাথে মুসল্লিদের খেদমত করে থাকেন।”

 

তিনি আরও বলেন, ইতেকাফ চলাকালীন দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় প্রতিদিন বিশেষ দোয়া করা হয়।

স্থানীয়রা জানান, শত বছরের এই ধর্মীয় ঐতিহ্য ধরে রাখতে খামারগ্রামের যুবসমাজ ও এলাকাবাসী একযোগে কাজ করে যাচ্ছেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। এই মহতী উদ্যোগকে এলাকাবাসী প্রশংসা করেছেন।

ব্রেকিং নিউজ