খুঁজুন
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩

মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ১ শীর্ষ নেতা বহিষ্কা

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ১ শীর্ষ নেতা বহিষ্কা

মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ১ শীর্ষ নেতা বহিষ্কার

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার মোট ৯ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই অভিযোগে একজন শীর্ষ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেনের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এ নোটিশ জারি করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির বহিষ্কৃত ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় যুক্ত থাকার অভিযোগ ওঠায় এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আল-আমিন হোসেনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাকে সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতাদের মধ্যে শিবালয় উপজেলার রয়েছেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা রহিম, যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন, মোহাম্মদ জামাল খান, সদস্য সর্ণকুমার শীল এবং পাটুরিয়া ঘাট আহ্বায়ক মো. কবির হোসেন।

ঘিওর উপজেলায় নোটিশপ্রাপ্তরা হলেন-যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসেন ও মিজানুর রহমান।

দৌলতপুর উপজেলার নোটিশপ্রাপ্ত দুই নেতা হলেন-যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ ও রজ্জব আলী।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত সংগঠন। দায়িত্বশীল পদে থেকেও অভিযুক্ত নেতারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীর পক্ষে নিয়মিত প্রচারে যুক্ত হয়েছেন, এমন লিখিত অভিযোগ সংগঠনের কাছে এসেছে।
এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিন্নাহ খান, সদস্য সচিব অ্যাডভোকেট মো. রকিবুর রহমান রাকিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েলের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশক্রমেই এ নোটিশ কার্যকর করা হয়েছে বলে পত্রে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন বলেন, “দলীয় পরিচয় ব্যবহার করে সংগঠনের সিদ্ধান্তের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চব্বিশ ঘণ্টার মধ্যে জবাব না দিলে স্থায়ী বহিষ্কার নিশ্চিত।”

উল্লেখ্য, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর ছাড়াও বহিষ্কৃত ‘বিদ্রোহী’ প্রার্থী তোজাম্মেল হকসহ মোট সাতজন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন-জামায়াতে ইসলামীর আবু বকর সিদ্দিক, গণঅধিকার পরিষদের মোহাম্মদ ইলিয়াছ হোসেন, জনতার দলের মোহাম্মদ শাজাহান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খোরশেদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারী।

মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

Ridoy Hasan
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণের উৎসবে পরিণত হয় পহেলা বৈশাখ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মাদারগঞ্জ পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী মুখোশে সজ্জিত এ শোভাযাত্রা বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি তুলে ধরে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে গ্রামীণ ঐতিহ্যের প্রতীক পান্তাভাতসহ বিভিন্ন বাঙালি খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি দিনব্যাপী বসে বৈশাখী মেলা, যেখানে স্থানীয় হস্তশিল্প, নকশিকাঁথা, মাটির তৈরি সামগ্রী ও ঐতিহ্যবাহী পণ্যের বিভিন্ন স্টল দর্শনার্থীদের আকর্ষণ করে।

উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, যেমন—লাঠি খেলা, হাড়ি ভাঙা ও সাপ খেলা। এছাড়াও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে ভিন্নমাত্রা যোগ করে। সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

এদিকে, মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থা এবং মাদারগঞ্জ সাহিত্য পরিষদের যৌথ আয়োজনে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আরেকটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উদয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক রাকিবুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, সংস্থার সদস্য কামরুল হাসান সুজন, মোকসেদুর রহমান বেলাল, রকিব হাসনাত, পৌর বিএনপির সহসভাপতি মাজেদ মোল্লা, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

সর্বমোট, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

জুলুম-নির্যাতনের ১৭ বছর পেরিয়ে এবার চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম

Fahim Islam
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
জুলুম-নির্যাতনের ১৭ বছর পেরিয়ে এবার চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম

জুলুম-নির্যাতনের ১৭ বছর পেরিয়ে এবার চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

দীর্ঘ ১৭ বছরের জুলুম, নির্যাতন ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে পথচলা খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সময়গুলোতে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তিনি একাধিকবার হয়রানি ও নির্যাতনের শিকার হন। তবুও দলীয় আদর্শে অটল থেকে এলাকায় সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট খুব কাছ থেকে দেখেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচিত হলে জলমা ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার সম্পৃক্ততা রয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃণমূলের জনপ্রিয়তা ও দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার কারণে তিনি চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। জাহিদুল ইসলামের সমর্থকরা আশাবাদী, জনগণের ভোটে তিনি বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে নতুন দিগন্ত সূচনা করবেন।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা এবং পার্শ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার সম্পর্ক বিশ্লেষণ

Shakib Ahsan
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা এবং পার্শ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার সম্পর্ক বিশ্লেষণ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা এবং পার্শ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার সম্পর্ক বিশ্লেষণ

সাকিব আহসান
পীরগঞ্জ,ঠাকুরগাঁও

উত্তরবঙ্গের এই দুই ভূখণ্ডের সম্পর্ক কেবল সীমান্তঘেঁষা প্রতিবেশিত্বে সীমাবদ্ধ নয়; বরং এটি ইতিহাস, অর্থনীতি ও রাজনীতির দীর্ঘস্থায়ী এক জটিল সমীকরণ।
প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে বোচাগঞ্জ বর্তমানে দিনাজপুর জেলা-এর অন্তর্ভুক্ত হলেও, পীরগঞ্জের সঙ্গে এর সম্পর্কের শেকড় প্রোথিত রয়েছে অতীতে, যা আজও নানাভাবে প্রভাব বিস্তার করে চলেছে।
ঐতিহাসিকভাবে এই অঞ্চল বৃহত্তর দিনাজপুরের অংশ ছিল। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত প্রশাসনিক কাঠামো, ভূমি ব্যবস্থাপনা এবং বাজার অর্থনীতি—সবকিছুই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। জমিদারি প্রথার সময় স্থানীয় প্রভাবশালী পরিবারগুলো উভয় এলাকাতেই কর্তৃত্ব বিস্তার করত। ফলে পীরগঞ্জ ও বোচাগঞ্জের মানুষের মধ্যে শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কও গড়ে ওঠে। বিবাহ, উৎসব, হাট-বাজার—সব ক্ষেত্রেই ছিল একধরনের আন্তঃনির্ভরতা।
অর্থনৈতিক দিক থেকে এই দুই উপজেলার সম্পর্ক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পীরগঞ্জের কৃষিপণ্য, বিশেষ করে ধান, গম ও ভুট্টা, বোচাগঞ্জের বাজারে সহজেই প্রবেশ করত। আবার বোচাগঞ্জের ব্যবসায়ীরা পীরগঞ্জের হাটগুলোকে ব্যবহার করতেন পণ্য সরবরাহের জন্য। স্থানীয় হাট যেমন—গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র—দুই উপজেলার মানুষের জন্য ছিল এক যৌথ প্ল্যাটফর্ম। এতে করে একটি স্বাভাবিক অর্থনৈতিক প্রবাহ তৈরি হয়, যা প্রশাসনিক বিভাজনের পরও পুরোপুরি বন্ধ হয়নি।
তবে ১৯৮৪ সালে ঠাকুরগাঁও জেলা পৃথক জেলা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এই সম্পর্কের গতি পরিবর্তন হতে শুরু করে। বোচাগঞ্জ দিনাজপুরের অধীনে থেকে যায়, আর পীরগঞ্জ ঠাকুরগাঁওয়ের প্রশাসনিক কাঠামোর অংশ হয়ে ওঠে। এই বিভাজন উন্নয়ন পরিকল্পনা, বাজেট বণ্টন এবং অবকাঠামোগত অগ্রাধিকারে পার্থক্য সৃষ্টি করে। ফলে পূর্বের সমন্বিত অগ্রযাত্রা ধীরে ধীরে ভিন্নমুখী হয়ে পড়ে।
রাজনৈতিকভাবে, এই দুই উপজেলার কিছু প্রভাবশালী পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছে। তারা নির্বাচন, দলীয় রাজনীতি, এমনকি প্রশাসনিক সিদ্ধান্তেও প্রভাব বিস্তার করেছে। এই পরিবারগুলোকে অনেকেই “অঞ্চলের মস্তিষ্ক” হিসেবে আখ্যায়িত করেন, কারণ তাদের সিদ্ধান্ত ও অবস্থান প্রায়শই বৃহত্তর জনমতের ওপর প্রভাব ফেলেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে—এই প্রভাব কি সর্বদা জনগণের কল্যাণে ব্যবহৃত হয়েছে?
বাস্তবতা হলো, কিছু ক্ষেত্রে এসব রাজনৈতিক পরিবারের ইতিবাচক ভূমিকা যেমন রয়েছে—শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, সড়ক উন্নয়ন, সামাজিক উদ্যোগ গ্রহণ—তেমনি রয়েছে ক্ষমতার কেন্দ্রীকরণ, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক বিভাজনের অভিযোগও। ফলে সাধারণ মানুষের মধ্যে একধরনের দ্বৈত অনুভূতি তৈরি হয়েছে—একদিকে নির্ভরতা, অন্যদিকে অসন্তোষ।
বর্তমান সময়ে অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও দুই উপজেলার মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট। যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, সমন্বিত বাজার ব্যবস্থার অভাব এবং প্রশাসনিক ভিন্নতার কারণে যৌথ উন্নয়ন উদ্যোগ অনেক সময় বাস্তবায়িত হয় না। অথচ কৃষিভিত্তিক শিল্প, সংরক্ষণাগার, এবং আন্তঃউপজেলা বাণিজ্যিক করিডোর গড়ে তোলা গেলে এই অঞ্চল একটি শক্তিশালী অর্থনৈতিক হাবে পরিণত হতে পারে।
এখানেই আসে কৌশলগত পুনর্বিবেচনার প্রয়োজন। প্রথমত, দুই উপজেলার মধ্যে অবকাঠামোগত সংযোগ—বিশেষ করে সড়ক ও পরিবহন—উন্নত করা জরুরি। দ্বিতীয়ত, যৌথ হাট-বাজার আধুনিকায়ন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা যেতে পারে। তৃতীয়ত, রাজনৈতিক সদিচ্ছা ও আন্তঃজেলা সমন্বয় বাড়িয়ে একটি আঞ্চলিক উন্নয়ন ফোরাম গঠন করা সম্ভব, যেখানে উভয় উপজেলার প্রতিনিধিরা একসঙ্গে পরিকল্পনা গ্রহণ করবেন।
সবশেষে বলা যায়, পীরগঞ্জ ও বোচাগঞ্জের সম্পর্ক কোনো সাধারণ ভৌগোলিক সংযোগ নয়; এটি একটি জীবন্ত ঐতিহাসিক ধারাবাহিকতা। প্রশাসনিক বিভাজন এই সম্পর্ককে নতুন বাস্তবতায় নিয়ে গেলেও, এর অন্তর্নিহিত অর্থনৈতিক ও রাজনৈতিক বন্ধন এখনো অটুট। এই বন্ধনকে যদি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কৌশলগত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে পুনর্গঠন করা যায়, তবে এটি উত্তরবঙ্গের জন্য একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল হয়ে উঠতে পারে।

ব্রেকিং নিউজ