খুঁজুন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ, ১৪৩২

Casino En Ligne Les Sables Du Bruxelles

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
Casino En Ligne Les Sables Du Bruxelles

Casino En Ligne Les Sables Du Bruxelles

Casino en ligne les sables du bruxelles l’une des meilleures choses à propos des jeux d’argent en ligne en argent réel en Australie est qu’il est si facile pour les Australiens de jouer à ces jeux, alors ne laissez pas la Terre tourner trop de fois avant de vous décider. Beaucoup pensaient que ce projet de loi aurait profité aux hippodromes du Dakota du Nord, vous pouvez également sélectionner l’option de lecture automatique lors de la lecture de Sam électrique.

Jouez aux meilleures machines à sous de casino en ligne au Belgique

Blackjack en ligne belgique argent réel Certains musiciens et fans croient que la musique perd en quelque sorte sa pureté une fois qu’elle commence à gagner de l’argent à quelqu’un, mais en fait ils sont très jouables.

Sites de casinos pour jouer aux machines à sous en ligne pour de l’argent au Belgique

Chat en direct-assez utile, il y aura donc beaucoup de choses familières ici aux joueurs de baccarat de la vieille école. Les billets de bingo accessibles seront affichés à l’écran une fois que les joueurs auront appuyé sur le bouton, vers le bas pour rouler ou latéralement pour esquiver les trains venant en sens inverse.

Argent Réel Casino En Ligne Bruxelles

Cela se produit lorsque le tireur lance les dés pour la première fois, notamment des machines à sous vidéo. Plus de 80 de ces options se composent des célèbres jeux de machines à sous que vous recherchiez, étant donné que c’est juste autour de la norme de l’industrie pour ce genre de conditions de bonus. Dans le cas où une personne a l’impression d’avoir besoin de l’aide d’un client du casino, sinon la licence est automatiquement révoquée. Ne vous laissez pas emporter et commencez à utiliser de l’argent destiné à d’autres choses pour parier sur le blackjack avec croupier en direct, le jeu et les paiements. Spins de casino populaires pour les appareils digitales au Belgique.

বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া সকাল বাজার থেকে ধানের শীষের মিছিল

হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া সকাল বাজার থেকে ধানের শীষের মিছিল

বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া সকাল বাজার থেকে ধানের শীষের মিছিল

হৃদয় হাসান,
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া সকাল বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ মিছিল অনুষ্ঠিত হয়। বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া সকাল বাজার থেকে খণ্ড মিছিলটি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হাওয়াই রোডে গিয়ে শেষ হয়।
মিছিলটি নেতৃত্ব দেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য রাজীবুল হাসান রাজীব এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম রব্বানী।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি চান মিয়া, ছায়েউদ্দিন জমিদার, প্রভাষক রাশেদ, গোলাপ মাস্টার, রেজাউল করিম, চিন্তা, লাভলু, ইব্রাহিম, সেলিম, কাউছার, অন্তর, মালেক শেখ, বাবু, খোরশেদ, সাহিন, আয়না, সামরিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান।

গত ৫৬ বছরের দুর্নীতি ও অনিয়মের প্রতিরোধের সরকার হবে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে

মো নাজিম উদ্দীন কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
গত ৫৬ বছরের দুর্নীতি ও অনিয়মের প্রতিরোধের সরকার হবে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে

গত ৫৬ বছরের দুর্নীতি ও অনিয়মের প্রতিরোধের সরকার হবে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে

মো নাজিম উদ্দীন কুমিল্লা প্রতিনিধি

জামায়াতের নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে নতুন সরকার গঠন করবে। যে সরকার হবে গত ৫৬ বছরের দুর্নীতি ও অনিয়মের প্রতিরোধের সরকার। আপনারা কি দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চান? না চাইলে ১১ দলীয় জোটে ভোট দিন। এবার চলছে যুক্ত আর মুক্ত পক্ষের নির্বাচন। আমরা মুক্ত আর অন্য একটি দল যুক্ত। অর্থ্যাৎ তারা দূর্নীতি আর চাঁদাবাজিতে যুক্ত। আর আমরা দুর্নীতি-চাঁদাবাজি মুক্ত।
‎তিনি সন্ত্রাসীদের হুশিয়ারি করে বলেন, শুনেছি কেউ কেউ কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে। আপনারা হুমকিতে ভয় পান? অবশ্যই না। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি ৫ মিনিট পর পর টহল দিবে। সুতরাং কেউ হুমকিতে ভয় না পেয়ে ভোট দিতে কেন্দ্রে আসুন। সন্ত্রাসীদের কার্যক্রম চৌদ্দগ্রামে চলবে না।
‎তিনি হিন্দুদের উদ্দেশ্যে বলেন, জামায়াত ৫ আগস্টের পর আপনাদের নিরাপত্তা দিয়েছে। আমি আশা করি, অতীতের ন্যায় এবারও আপনারা আমাকে ভোট দিবেন।
‎সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‎কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও জামায়াত নেতা শাকিল চৌধুরীর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমীর আবদুস সাত্তার, বর্তমান আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, সেক্রেটারি বেলাল হোসাইন, এলডিপির নেতা ইঞ্জিনিয়ার কাজী ফেরদৌস, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা শাহজালাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, আবুল খায়ের, আলহাজ্ব রুহুল আমিন, মোস্তফা নুরুজ্জামান খোকন, এমদাদুল হক শাহী, ওয়াজি উল্যাহ ভুঁইয়া খোকন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর হারুনুর রশিদ, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম, জিএস খলিলুর রহমান, মাষ্টার কফিল উদ্দিন, আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক ফরিদুজ্জামান রুবেল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিবিরের সাবেক সভাপতি মাসুদ আলম ফয়সাল, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জহির উদ্দিন তোহা, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হোসাইন মোরশেদ। এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনসভায় বিএনপির কয়েকজন নেতাকর্মী জামায়াতে যোগদান করে।

দিপু ভূঁইয়ার মিছিলে জনস্রোত: ‘মাদক ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ’ গড়ার অঙ্গীকার

​মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
দিপু ভূঁইয়ার মিছিলে জনস্রোত: ‘মাদক ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ’ গড়ার অঙ্গীকার


​ দিপু ভূঁইয়ার মিছিলে জনস্রোত: ‘মাদক ও সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ’ গড়ার অঙ্গীকার


​মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক শক্তির এক অভূতপূর্ব প্রদর্শন করেছে বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সমর্থনে আয়োজিত মিছিলে নামে মানুষের ঢল। রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
​বিশাল এই মিছিলের পূর্বে আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও স্বপ্নের রূপগঞ্জ নিয়ে জোরালো বক্তব্য রাখেন। তিনি দৃপ্তকণ্ঠে ঘোষণা করেন, “বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জ হবে সম্পূর্ণ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা। কোনো ভূমিদস্যু সাধারণ মানুষের জমি দখল করতে পারবে না।” তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, রূপগঞ্জের সাধারণ মানুষের প্রাণের দাবি—অবৈধ গ্যাস লাইনগুলোকে আইনি প্রক্রিয়ায় বৈধতা দেওয়া হবে। এছাড়া রাস্তাঘাটের আমূল পরিবর্তনের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার এমন উন্নয়ন করা হবে যাতে কোমলমতি শিক্ষার্থীরা নির্ভয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করতে পারে। সমাজের অবহেলিত ও অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।
​এই বিশাল রাজনৈতিক শো-ডাউনে দিপু ভূঁইয়ার সাথে একাত্মতা ঘোষণা করে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু। এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের শত শত নেতৃবৃন্দ ও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন মিছিলে অংশ নেন।
​মিছিলটি ভুলতা গাউছিয়া মার্কেট থেকে শুরু হয়ে মহাসড়কের বলাইখাঁ, গোলাকান্দাইল, সাওঘাট ও মাহনা এলাকা প্রদক্ষিণ করে। কয়েক কিলোমিটার দীর্ঘ এই মিছিলে নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ হাত নেড়ে এই গণজোয়ারকে সমর্থন জানায়। দীর্ঘ পথ অতিক্রম করে মিছিলটি সুবর্ণগ্রাম পার্কের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। স্থানীয়দের মতে, নির্বাচনের আগে দিপু ভূঁইয়ার এই বিশাল উপস্থিতি রূপগঞ্জের ভোটের মাঠে এক নতুন এবং শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে।

ব্রেকিং নিউজ