জামালপুর-৩ এ ভরাডুবি: ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত
জামালপুর-৩ এ ভরাডুবি: ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত
হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে নির্বাচনী লড়াইয়ে ভরাডুবি হয়েছে অধিকাংশ প্রার্থীর। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া ৯ জনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ সাতজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানো প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, গণসংহতি আন্দোলনের ডা. ফিদেল নঈম, গণঅধিকার পরিষদের লিটন মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, শিবলুল বারী রাজু ও ফারজানা ফরিদ পূথী।
এ আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। ফলে বিএনপির প্রার্থী ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৬২৩। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৯৭৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৪ হাজার ৬৩৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।
নির্বাচনের এ ফলাফলে আসনটিতে বড় ব্যবধানে জয় পেলেও অধিকাংশ প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন