খুঁজুন
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২

মাদারগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনীর মাঠ দিবস

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
মাদারগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনীর মাঠ দিবস

মাদারগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনীর মাঠ দিবস

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে উপজেলার ভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন- জামালপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবু লায়েস মো.রেজওয়ান, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুর আলম সিদ্দিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন নান্টু, রসুন চাষি আজাদ মিয়া প্রমুখ।
জামালপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, মসলার উন্নত জাত ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বাড়ানো সম্ভব। এ ধরনের প্রদর্শনী কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও উন্নত জাত সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
০১৭৭৯৭৮৯৯৭৬
০৩-০৩-২০২৬

রূপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

মোঃ রাশেদুল ইসলাম রাশেদ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
রূপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

রূপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

মোঃ রাশেদুল ইসলাম রাশেদ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলায় কাঞ্চন পৌরসভায় নরাবটেক এলাকার ১৩ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (০৩ মার্চ) ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রাজধানীর ডেমরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা আসামীরা হলেনঃ- নরাবটেক এলাকার মৃত সোবহানের ছেলে নুরু মিয়া (৬৭) এবং নুরু মিয়ার ছেলে ফালান (৫০)। তারা মামলার ২নং ও ৪নং আসামি।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত(১৪ ফেব্রুয়ারি) সকালে নরাবটেক এলাকার বাসিন্দা ছানোয়ার ১নং আসামি ওই বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি করলে শিশুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ১৬ ফেব্রুয়ারি তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরিবারের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি ধর্ষণের বিষয়টি প্রকাশ করে। ১নং আসামি ছানোয়ার ইতিপূর্বেও ২নং আসামি নুরুর সহায়তায় তাকে একাধিকবার ধর্ষণ করেছে। ভিকটিমের বাবা পেশায় একজন দরিদ্র কৃষক। তিনি আইনি ব্যবস্থা নিতে চাইলে আসামিরা তাকে নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। তবে সব ভয় উপেক্ষা করে ঘটনার ১১ দিন পর তিনি রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলা হওয়ার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল আজ রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে নুরু মিয়া ও ফালানকে গ্রেফতার করে।
র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রধান আসামিসহ অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সবজেল হোসেন বলেন, র‍্যাব-১১-এর পক্ষ থেকে ধর্ষন মামলার ২ আসামীকে থানার হস্তান্তর করেছে। এবং তাদেরকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন

মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রমজানে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে পুষ্টিকর ও সুষম খাদ্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সুলভ মূল্যে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা, দুধ প্রতি লিটার ৭০ টাকা এবং ডিম প্রতি হালি ২৮ টাকায় বিক্রি করা হবে। এসব খাদ্যপণ্য মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, আগামী ২৭ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। রমজানে সাধারণ মানুষের পুষ্টিকর ও সুষম খাদ্য নিশ্চিত করতে এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

​নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ৬ ঘণ্টা মহাসড়ক অবরোধ, এমপি’র হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

মোঃ রাশেদুল ইসলাম, ​রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
​নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ৬ ঘণ্টা মহাসড়ক অবরোধ, এমপি’র হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত


​নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ৬ ঘণ্টা মহাসড়ক অবরোধ, এমপি’র হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

মোঃ রাশেদুল ইসলাম, ​রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

​নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং নির্যাতনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন বি ব্রাদার্স কোম্পানি লিমিটেডের তিন হাজার শ্রমিক। শনিবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই বিক্ষোভের জেরে পুলিশ ও শ্রমিকদের মাঝে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে সাংবাদিক, পুলিশ ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হন।

দুপুর দুইটার দিকে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে শ্রমিকদের দাবি আদায়ের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
​দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে এবং মালিকপক্ষের নানা হয়রানির শিকার হয়ে শ্রমিকরা আজ চরম ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন। অভিযোগ রয়েছে, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। প্রতিবাদ করলেই শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হতো।

এদিকে সকাল থেকে সড়ক অবরোধের ফলে ১৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রী সাধারণ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকা পড়ে ভয়াবহ ভোগান্তির শিকার হয়। বেলা পৌনে একটার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরাতে লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উত্তেজিত শ্রমিকরা বেশ কিছু যানবাহন ও কারখানা ভবনে ভাঙচুর চালান।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি উত্তেজিত শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকরাই কলকারখানার প্রাণ, তাই তাদের বাঁচিয়ে রাখা মালিকপক্ষের দায়িত্ব।

শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা মালিকপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে আদায় করে দেওয়ার পূর্ণ নিশ্চয়তা দেন তিনি। এমপি’র এমন আশ্বাসে শ্রমিকরা শান্ত হয়ে সড়ক অবরোধ তুলে নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। তিনি জানান, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না, তবে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করা হবে।

ব্রেকিং নিউজ