গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত
গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত
গাইবান্ধা প্রতিনিধি শাহ্ পারভেজ সংগ্রাম এর পাঠানো তথ্যচিত্রে ডেস্করিপোর্ট
বৃহস্পতিবার ভোর রাতে পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের ব্রাক মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত হয়েছে।
স্থানীয়রা জানান , ভোরের দিকে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী পরিবহন ওই পথচারীকে চাঁপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার ছিন্নভিন্ন মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, একাধিক গাড়ির চাঁকায় পিষ্ট হয়ে নিহতের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। চুল দেখে নারী হিসাবে শনাক্ত করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন