খুঁজুন
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন, ১৪৩২

IELTS ছাড়াই যাওয়া যাবে অস্ট্রিয়া, সাথে থাকছে স্কলারশিপও

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:২৭ অপরাহ্ণ
IELTS ছাড়াই যাওয়া যাবে অস্ট্রিয়া, সাথে থাকছে স্কলারশিপও

অস্ট্রিয়ায় পড়াশোনা এখন সহজ হয়ে গেছে—IELTS ছাড়াই ভর্তি হওয়া সম্ভব। যারা ইংরেজি-মিডিয়াম স্কুল বা কলেজে পড়েছেন, তারা সহজে ভর্তি পেতে পারেন। কিছু বিশ্ববিদ্যালয় TOEFL, PTE বা Duolingo পরীক্ষাও গ্রহণ করে। স্কলারশিপের মাধ্যমে টিউশন ফি, বাসস্থান, স্বাস্থ্য বীমা এবং মাসিক ভাতা পাওয়া যায়। Government of Austria Scholarship, ADC এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিশেষ স্কলারশিপগুলো শিক্ষার্থীদের জন্য সুবিধা দেয়। মাস্টার্স বা পিএইচডি করতে চাওয়া বাংলাদেশিরা এই সুযোগ নিয়ে অল্প খরচে উচ্চমানের শিক্ষা নিতে পারে। আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে IELTS ছাড়পত্র এবং স্কলারশিপ শর্ত চেক করা জরুরি।

​বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ, ৮ কিমি যানজটে চরম ভোগান্তি

মোঃ রাশেদুল ইসলাম রাশেদ
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
​বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ, ৮ কিমি যানজটে চরম ভোগান্তি

  • ​বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ, ৮ কিমি যানজটে চরম ভোগান্তি

(more…)

ময়মনসিংহের গাঙ্গিনারপাড়ে প্ল্যাকার্ড হাতে ধর্ষণের বিরুদ্ধে এক যুবকের অভিনব প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
ময়মনসিংহের গাঙ্গিনারপাড়ে প্ল্যাকার্ড হাতে ধর্ষণের বিরুদ্ধে এক যুবকের অভিনব প্রতিবাদ

‎প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি

MD.Arif Hosaain
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
‎প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি

প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি

মোঃ আরিফ হোসেন।

নোয়াখালী প্রতিনিধি।

 

‎প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙনকবলিত এলাকার মানুষের দুঃখ বোঝেন। তিনি জরুরি ভিত্তিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর নির্মাণের বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

‎মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের আমন্ত্রণে মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় বন-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

‎এ্যানি বলেন, নোয়াখালী, ফেনী ও কুমিল্লা অঞ্চলকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে মুছাপুর রেগুলেটর নির্মাণ করতে হবে। এ জন্য ৮৯৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা অচিরেই একনেকে তোলা হবে।

‎তিনি বলেন, ২০০৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় নদীভাঙা মানুষের দুঃখ বুঝে ২৩ ভেন্টের এ রেগুলেটর নির্মাণ করেন। কিন্তু ভারতের উজানের ঢল ও ভয়াবহ বন্যায় গত ২০২৪ সালের ২৬ আগস্ট রেগুলেটরটি ভেঙে যায়। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও এ প্রকল্প নিয়ে আন্তরিক।

‎নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনারের বক্তব্য রাখেন, বন-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

ব্রেকিং নিউজ