খুঁজুন
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন, ১৪৩২

ভুয়া ওয়ার্ক পারমিট কিভাবে চিনবেন

জান্নাতুল মাইশা
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ
ভুয়া ওয়ার্ক পারমিট কিভাবে চিনবেন

বাংলাদেশ থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য বা এশিয়ার উন্নত দেশে কাজের স্বপ্ন দেখে হাজারো তরুণ প্রতিদিন নতুন পথ খোঁজে। এই সুযোগে দালাল চক্র ও অবৈধ এজেন্সিগুলো নানা দেশের ভুয়া ওয়ার্ক পারমিট, ফেক কোম্পানির অফার লেটার এবং কাল্পনিক চাকরির কাগজ দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। অনেকেই জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে শেষে বুঝতে পারেন—যে স্বপ্নটি দেখানো হয়েছিল, সেটি ছিল নিছক প্রতারণা। তাই বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলে ভুয়া ওয়ার্ক পারমিট থেকে বাঁচতে কিছু বিষয় অবশ্যই জানা দরকার।

প্রথমেই মনে রাখতে হবে, কোনো দেশই কখনো ফেসবুক পেজ, নাম না জানা এজেন্সি বা অচেনা দালালের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাঠায় না। বৈধ ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারিভাবে অনুমোদিত কোম্পানি, নথিভুক্ত রিক্রুটিং এজেন্সি এবং দূতাবাস ছাড়া অন্য কারও হাতে কাগজ থাকার কথা নয়। তাই কেউ যদি খুব সহজে, খুব দ্রুত বা অস্বাভাবিক কম খরচে বিদেশে চাকরির অফার দেয়—সেটি সন্দেহ করার মতোই বিষয়।

এছাড়া ভুয়া ওয়ার্ক পারমিট চেনার সবচেয়ে বড় উপায় হলো যাচাই করা। যেকোনো ওয়ার্ক ভিসা বা চাকরির অফার পাওয়ার সঙ্গে সঙ্গে সেই দেশের সরকারি ওয়েবসাইটে ভিসা ট্র্যাকিং করে দেখুন নম্বরটি আসল কিনা। কোম্পানির নাম দিলে সার্চ করে দেখুন প্রতিষ্ঠানটি সত্যি আছে কি না, গুগল ম্যাপে সেই অফিসের ঠিকানা মেলানো যায় কি না। অনেক ফেক কোম্পানি ইন্টারনেটে নেই, ফোন নম্বরও কাজ করে না—এসব স্পষ্ট প্রতারণার লক্ষণ।

সবচেয়ে জরুরি বিষয় হলো পেমেন্ট। কোনো দেশই ভিসা পাওয়ার আগে টাকা পাঠাতে বলে না। ভিসা স্ট্যাম্প হওয়ার আগেই টাকা দাবি করলে বুঝবেন এটা প্রতারণার শুরু। তাই আগাম টাকা দেবেন না, দালালের কথায় ভরসা করবেন না, সবকিছু নিজে যাচাই করে নিন।

বিদেশে কাজের সুযোগ অবশ্যই আছে, কিন্তু ফাঁদও কম নয়। একটু সতর্কতা, একটু যাচাই আর নিজের সিদ্ধান্ত নিজে নিলে—ভুয়া ওয়ার্ক পারমিটের ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ থাকা যায়। আপনার স্বপ্নটা যেন কাউকে সুযোগ না দেয়—এটাই মূল সতর্কতা।

রূপগঞ্জে অস্ত্রসহ ধরা খেলেন মাদক সম্রাট হানিফ, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮

Rashedul Islam Rashed
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
রূপগঞ্জে অস্ত্রসহ ধরা খেলেন মাদক সম্রাট হানিফ, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮

রূপগঞ্জে অস্ত্রসহ ধরা খেলেন মাদক সম্রাট হানিফ, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮ (more…)

হাঠাৎ করে মোবাইল এ সতর্ক বার্তা বেজে উঠল সৌদি আরব রিয়াদের এলাকায় আতঙ্কতে সকল বাংলাদেশী এবং নাগরিক পড়তে পারো যে কোন সময় মিসাইল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
হাঠাৎ করে মোবাইল এ সতর্ক বার্তা বেজে উঠল সৌদি আরব রিয়াদের এলাকায় আতঙ্কতে সকল বাংলাদেশী এবং নাগরিক   পড়তে পারো যে কোন সময় মিসাইল

কুড়িগ্রাম রাজারহাটে প্রাইভেট পড়াতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা শিক্ষক রুহুল আমিনের

রতন রায়
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:২১ অপরাহ্ণ
কুড়িগ্রাম রাজারহাটে প্রাইভেট পড়াতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা শিক্ষক রুহুল আমিনের

কুড়িগ্রাম রাজারহাটে প্রাইভেট পড়াতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা শিক্ষক রুহুল আমিনের

 

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

১২ মার্চ ২০২৬,বৃহস্পতিবার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাইভেট পড়ানোর সময় এক দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে।

অভিযুক্ত শিক্ষকের নাম রুহুল আমিন। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এবং সাকোয়াঁ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুলখাঁ চাকলা বাজার সংলগ্ন এলাকায় ‘উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা’ ভবনে বিদ্যালয়ের ক্লাস শেষে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন রুহুল আমিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রতিদিনের মতোই প্রাইভেট পড়তে যায় কয়েকজন শিক্ষার্থী। ভুক্তভোগী ওই ছাত্রীও সেখানে উপস্থিত ছিল। অভিযোগে বলা হয়, প্রাইভেট চলাকালে একপর্যায়ে সুযোগ বুঝে ছাত্রীটিকে একা পেয়ে তাকে পাশবিক নির্যাতন, স্পর্শকাতর স্থানে হাত, ধর্ষণের চেষ্টা চালান এই শিক্ষক।

এ সময় ভুক্তভোগী ছাত্রীটি ভীতসন্ত্রস্ত অবস্থায় সেখান থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। পরে কান্নায় ভেঙে পড়ে পুরো ঘটনা তার মাকে জানায়। ঘটনার খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রতিবাদী স্বর উচ্চারিত হয়।

 

ঘটনা জানাজানি হওয়ার পর পরই বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ফুলখাঁর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় কাজ্জী বলেন, “রুহুল আমিন আমাদের বিদ্যালয়ের শিক্ষক। তার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিষয়টি আমলে নিয়ে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি।”

 

অভিভাবক ও এলাকার সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রেকিং নিউজ