খুঁজুন
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯ মাঘ, ১৪৩২

খুলনায় মাদক ও নগদ টাকাসহ ৫ জন আটক, কয়লার ডিপো বস্তিতে যৌথ অভিযান

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
খুলনায় মাদক ও নগদ টাকাসহ ৫ জন আটক, কয়লার ডিপো বস্তিতে যৌথ অভিযান

খুলনায় মাদক ও নগদ টাকাসহ ৫ জন আটক, কয়লার ডিপো বস্তিতে যৌথ অভিযান

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনা মহানগর পুলিশ (কেএমপি) ও খুলনা সদর থানা পুলিশের সমন্বয়ে খুলনা সদর থানাধীন ০৬ নম্বর ঘাট কয়লার ডিপো বস্তি এলাকায় একটি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবার ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনের লক্ষ্যে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ওই এলাকার বিভিন্ন সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক ও নগদ টাকাসহ মোট ৫ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তবে জব্দকৃত মাদকের ধরন, পরিমাণ এবং উদ্ধার হওয়া নগদ টাকার সঠিক অঙ্ক সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায়, খুলনা মহানগরসহ আশপাশের এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে। এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল।

নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধিঃ
প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে মিথ্যা, বানোয়াট ও হয়রানি মূলক মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তরবিল (দরগাপাড়া) এলাকায় গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর অভিযোগ, পুলিশের সাথে গোপন সম্পর্ক থাকায় কোন প্রকার তদন্ত ছাড়া মামলা রুজু করা হয়েছে এবং নিরপরাধ ব্যাক্তিকে ফাসানো হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০২৬ সালের ২৩ জানুয়ারী উপজেলার দরগাপাড়া গ্রামে দুলালীর সাথে একই গ্রামের মিঠুর সাথে সীমানার প্রাচীর নিয়ে কাথা কাটাকাটি হয়। এরপর দুলালির ছেলে দুলালিকে ঘটনাস্থলে থেকে চলে যেতে বলে। দুলালি না গেলে তার ছেলের সাথে তার কথাকাটাকাটি হয় এবং ছেলে তাকে আঘাত করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। ঘটনার পর দুলালি থানায় গিয়ে মিঠু সহ তিন জনের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করেন। এরপর দুলালি এলাকার সবাইকে ভয় দেখিয়ে নিষেধ করে, কেউ তার বিরুদ্ধে কথা বললে তার নামেও মামলা দেওয়া হবে। মামলার পর পুলিশ কোন তদন্ত ছাড়াই মিঠুকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মামলার ভয়ে এলাকাবাসী গ্রামে থাকতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের জন প্রতিনিধি বুলু বলেন, এলাকাবাসী অনেক বার তাদের সঙ্গে বসেছে কিন্তু দুলালী কারো কোন কথা না শুনে সবাইকে ভয়ভীতি দেখায়। মিঠু নামের যে ছেলেকে ফাসানো হয়েছে সে অনেক ভালো ছেলে, কারো সাথে অন্যায় কাজ করেনি। কিন্তু তাকে ক্ষমতার অপব্যবহার করে ফাসানো হয়েছে। এস আই এর সাথে দুলালীর কি সম্পর্ক আছে যে, সে মাঝে মধ্যে এখানে এসে সময় দেয়। তার জন্যই দুলালী এত সাহস পায়।
মাজহারুল বলেন, দুলালী প্রতিনিয়ত এলাকাবাসীকে ভয়ভীতি দেখায়। তার বিরুদ্ধে কোন কথা বলতে চাইলে মামলার ভয়ে কেউ কথা বলতে চায় না।

লতা বলেন, দুলালীর পুলিশ ও ম্যাজিস্টেটের সাথে কি সম্পর্ক আছে আমরা বুঝতে পারছি না। কেউ কোন কিছু বললেই তাদের ভয় দেখিয়ে সবাইকে চুপ করাতে চায়। তার জন্য আমরা এলাকায় সস্তিতে থাকতে পারছি না।

আত্রাই থানার পুলিশ পরিদর্শক (এসআই) শাহাজাদুল জানান, আমার বিরুদ্ধে সম্পূর্ন অভিযোগ মিথ্যা। তদন্তের জন্য আমি সেখানে গিয়েছি অন্য কোন উদ্দেশ্যে যাইনি।

অভিযোগের বিষয়ে জানতে দুলালীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।

​স্বপ্নের রূপগঞ্জ গড়ার অঙ্গীকার নিয়ে মুড়াপাড়ায় দিপু ভূঁইয়ার বিশাল গণসংযোগ

​মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
​স্বপ্নের রূপগঞ্জ গড়ার অঙ্গীকার নিয়ে মুড়াপাড়ায় দিপু ভূঁইয়ার বিশাল গণসংযোগ

​স্বপ্নের রূপগঞ্জ গড়ার অঙ্গীকার নিয়ে মুড়াপাড়ায় দিপু ভূঁইয়ার বিশাল গণসংযোগ

​মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

​আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। এই নির্বাচনী লড়াইয়ে রূপগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আজ (রবিবার, ১ ফেব্রুয়ারি) দিনভর মুড়াপাড়া ইউনিয়নে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
​মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিটি ওয়ার্ডের অলিগলি লোকে লোকারণ্য হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে দিপু ভূঁইয়া উপস্থিত জনতার উদ্দেশ্যে এক আবেগঘন বক্তব্যে বলেন, “আমি আপনাদেরই সন্তান। আমার লক্ষ্য ক্ষমতা নয়, বরং আপনাদের সাথে নিয়ে একটি নিরাপদ ও সুন্দর রূপগঞ্জ গড়া। আগামী রূপগঞ্জ হবে উন্নয়নের রূপগঞ্জ, আগামীর রূপগঞ্জ হবে নতুন প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা। ইনশাআল্লাহ, আমরা রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলবো।”
​এই প্রচারণায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফেরাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি.এম. ফারুক খোকন। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে প্রচারণায় আরও অংশ নেন মুড়াপাড়া বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া, যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, ওবায়দুল হোসেন রকি, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম, আবুল আজাদ, আব্দুল মান্নান পারভেজ, স্বেচ্ছাসেবক দলের এ কে বাবু, সোহেল রানা সহ মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
​গণসংযোগকালে মুড়াপাড়ার সাধারণ ভোটারদের মাঝে অভূতপূর্ব আমেজ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বৃদ্ধ থেকে যুবক—সবার কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন দিপু ভূঁইয়া। স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে বিএনপি নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ১২ই ফেব্রুয়ারি মুড়াপাড়া ইউনিয়ন থেকে রেকর্ড পরিমাণ ভোটের ব্যবধানে ধানের শীষ জয়যুক্ত হবে এবং এই বিজয় হবে রূপগঞ্জের গণমানুষের স্বপ্নের বিজয়।
​কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে অংশ নেন।

মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর

পদত্যাগ
হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসার অভিযোগ তুলে জামালপুরের মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে মাদারগঞ্জ মডেল থানার সংলগ্ন একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলের ভেতরে শৃঙ্খলা, নীতিগত অবস্থান ও আদর্শিক রাজনীতির ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। এসব কারণে জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরম্নল ইসলাম জাকির, মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহিন আলম, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরার নেতৃত্বে জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন। এ তালিকায় প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাও রয়েছেন।
মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরম্নল ইসলাম জাকির বলেন, “বিগত ছয়-সাত বছর ধরে তৃণমূল পর্যায়ে শ্রম দিয়ে দলটি গড়ে তুলেছি। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের যে আদর্শ ও রাজনীতি দেখেছি, বর্তমান দলীয় অবস্থান তা থেকে অনেকটাই সরে গেছে।”
তিনি আরও বলেন, “জামালপুর-৩ আসনে প্রথমে প্রার্থী ঘোষণা করে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তা পরিবর্তন করা হয়। সারা দেশে ৯৩টি আসনে প্রার্থী ঘোষণার বিষয়ে আমরা সন্তুষ্ট থাকলেও হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন মেনে নিতে পারিনি।”
নেতাদের ভাষ্য, এসব বিষয়ে প্রায় ১৫০ জন নেতাকর্মী কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে আপত্তি জানালেও তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি। এতে দলীয় সিদ্ধান্তহীনতা ও আদর্শগত দুর্বলতা স্পষ্ট হওয়ায় তারা হতাশ হয়ে পড়েন।
পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—এমন প্রশ্নে নেতারা জানান, দলীয় নীতিগত ও আদর্শিক অবস্থান থেকে সরে আসাই তাদের পদত্যাগের মূল কারণ। বর্তমানে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি বলেও জানান।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন—জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আল আমিন মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এস. সি. শহীদ আহম্মেদ, ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম, কর্ম ও সমবায় সম্পাদক সুমন শেখ, মেলান্দহ গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ পলাশ, মেলান্দহ যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রিপন মাহমুদসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
এ বিষয়ে জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “যারা পদত্যাগ করেছেন, তারা প্রকৃত অর্থে দলকে বুকে ধারণ করেননি। তাদের চলে যাওয়ায় দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।” তিনি আরও বলেন, সংগঠন আগের মতোই কার্যক্রম চালিয়ে যাবে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা হবে।

ব্রেকিং নিউজ