খুঁজুন
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১ ফাল্গুন, ১৪৩২

জামালপুর-৩ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী মোস্তাফিজুর রহমান বাবুল

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
জামালপুর-৩ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুর-৩ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী মোস্তাফিজুর রহমান বাবুল

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে বিজয় অর্জন করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, জামালপুর-৩ আসনের ১৫৪টি ভোটকেন্দ্র ও একটি পোস্টাল ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে মোস্তাফিজুর রহমান বাবুল মোট ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।
ফলাফলের হিসাব অনুযায়ী, মোস্তাফিজুর রহমান বাবুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোট বেশি পেয়ে বিশাল ব্যবধানে জয় লাভ করেন, যা এই আসনে একটি উল্লেখযোগ্য বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণের দিন মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা শেষে ফলাফল সংগ্রহ করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৫০৪ জন। এবারের নির্বাচনে এই আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ঘোষণা করা ফলাফলটি বেসরকারি; নির্বাচন কমিশনের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে।

দোয়েল নিউজ রিপোর্টার/হৃদয় হাসান মাদারগঞ্জ জামালপুর প্রতিনিধিকে অভিনন্দন জানিয়েছেন টঙ্গী প্রতিনিধি শামিম হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
দোয়েল নিউজ রিপোর্টার/হৃদয় হাসান মাদারগঞ্জ জামালপুর প্রতিনিধিকে অভিনন্দন জানিয়েছেন টঙ্গী প্রতিনিধি শামিম হোসেন

দোয়েল নিউজ রিপোর্টার/হৃদয় হাসান (জামালপুর) প্রতিনিধিকে অভিনন্দন জানিয়েছেন টঙ্গী প্রতিনিধি শামিম হোসেন

নিউজ ডেস্ক দোয়েল নিউজ

দোয়েল নিউজ এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন টঙ্গী প্রতিনিধি মোঃ শামিম হোসেন, বলেন হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:আপনাকে দোয়েল নিউজ এ পেয়ে আমরা অনেক মুগ্ধ তিনি আরও বলেন আসা করি আপনি নিশ্বার্থ ভাবে কাজ করবেন এবং আরও বলেন আসা করি আপনি কোন দূর্নীতির সাথে থাকবেন না

আরও বলেন আসা করি আপনি কোন জায়গায় কারো থেকে টাকার বিনিময়ে নিউজ করবেন না

আপনার কাজে আমরা মুগ্ধ

জামালপুর-৩ এ ভরাডুবি: ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
জামালপুর-৩ এ ভরাডুবি: ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত

জামালপুর-৩ এ ভরাডুবি: ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে নির্বাচনী লড়াইয়ে ভরাডুবি হয়েছে অধিকাংশ প্রার্থীর। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া ৯ জনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ সাতজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানো প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, গণসংহতি আন্দোলনের ডা. ফিদেল নঈম, গণঅধিকার পরিষদের লিটন মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, শিবলুল বারী রাজু ও ফারজানা ফরিদ পূথী।
এ আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। ফলে বিএনপির প্রার্থী ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৬২৩। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৯৭৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৪ হাজার ৬৩৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।
নির্বাচনের এ ফলাফলে আসনটিতে বড় ব্যবধানে জয় পেলেও অধিকাংশ প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

​রূপগঞ্জে ধানের শীষের বিশাল জয়: বড় ব্যবধানে বিজয়ী দিপু ভূঁইয়া

মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, নারায়ণগঞ্জপ্রতিনিধিঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
​রূপগঞ্জে ধানের শীষের বিশাল জয়: বড় ব্যবধানে বিজয়ী দিপু ভূঁইয়া

​রূপগঞ্জে ধানের শীষের বিশাল জয়: বড় ব্যবধানে বিজয়ী দিপু ভূঁইয়া

মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, নারায়ণগঞ্জপ্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে ৯০ হাজার ২৮৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
​রূপগঞ্জ উপজেলার মোট ১২৯টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমদাদুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১৩৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল জাহাজ প্রতীকে ৪৫৬ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনিরুজ্জামান চন্দন কাস্তে প্রতীকে ২৫৮ ভোট, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন ট্রাক প্রতীকে ২০৮ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব পার্টির রেহান আফজল আপেল প্রতীকে ২০২ ভোট লাভ করেছেন।
​ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৯৭১টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৯৬৭টি। রূপগঞ্জের নির্বাচনী লড়াইয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৫ হাজার ১৩২ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

ব্রেকিং নিউজ