রূপগঞ্জে ধানের শীষের বিশাল জয়: বড় ব্যবধানে বিজয়ী দিপু ভূঁইয়া
রূপগঞ্জে ধানের শীষের বিশাল জয়: বড় ব্যবধানে বিজয়ী দিপু ভূঁইয়া
মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, নারায়ণগঞ্জপ্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে ৯০ হাজার ২৮৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
রূপগঞ্জ উপজেলার মোট ১২৯টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমদাদুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১৩৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল জাহাজ প্রতীকে ৪৫৬ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনিরুজ্জামান চন্দন কাস্তে প্রতীকে ২৫৮ ভোট, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন ট্রাক প্রতীকে ২০৮ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব পার্টির রেহান আফজল আপেল প্রতীকে ২০২ ভোট লাভ করেছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৯৭১টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৯৬৭টি। রূপগঞ্জের নির্বাচনী লড়াইয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৫ হাজার ১৩২ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

আপনার মতামত লিখুন