খুঁজুন
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র, ১৪৩২

গোপালগঞ্জে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা

MD Sohan Sheikh
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা

গোপালগঞ্জে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা

​মোঃ সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

  • গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দিতে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠান সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ঠাকুর, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমান বাড়ি পরিদর্শন করেছেন।

পরিদর্শন কালে তাঁরা ঠাকুর বাড়ির উত্তরসূরী পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর ও সুব্রত ঠাকুরের সাথে কথা বলেন। স্নানোৎসব ও মেলার নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং অনুষ্ঠানের দিন আইন-শৃংখলা রক্ষা সহ সব ধরনের সহায়োগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিমন, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ সকাল সাড়ে আটটায় স্নান শুরু হয়ে চলবে পরের দিন ১৭মার্চ সকাল সাড়ে ৮টায় পর্যন্ত। তবে মেলা চলবে ১৮ মার্চ পর্যন্ত।

গাইবান্ধায় পরিবেশবান্ধব পণ্যের বাজার,উদ্যোক্তা একঝাঁক তরুণ-তরুণী

Shah Parvez Songram
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
গাইবান্ধায় পরিবেশবান্ধব পণ্যের বাজার,উদ্যোক্তা একঝাঁক তরুণ-তরুণী

গাইবান্ধায় পরিবেশবান্ধব পণ্যের বাজার,উদ্যোক্তা একঝাঁক তরুণ-তরুণী

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে “গাইবান্ধা ইকোসাইকেল: বন্যা সহনশীল সবুজ অর্থনীতির জন্য তরুণদের উদ্ভাবন” প্রকল্পের আওতায় একটি ব্যতিক্রমধর্মী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৫ই মার্চ) গাইবান্ধার কামারজানিতে সকালে “লোকাল গ্রিন মার্কেট স্টলস অ্যান্ড প্রোডাক্ট সেলিং” শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় তরুণ উদ্যোক্তারা তাদের পরিবেশবান্ধব ও টেকসই পণ্য প্রদর্শন ও বিক্রি করেন।অনুষ্ঠানটির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা। সহ-আয়োজক হিসেবে ছিল ন্যাশনাল ইয়ুথ ফোরাম এবং সার্বিক সহযোগিতায় ছিল ভিএসও বাংলাদেশ।এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্থানীয় তরুণ উদ্যোক্তাদের পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনে উৎসাহিত করা, প্লাস্টিকের ব্যবহার কমানো, টেকসই জীবনধারা প্রচার করা এবং বন্যাপ্রবণ অঞ্চলে সবুজ অর্থনীতির ধারণা শক্তিশালী করা।
সৃজনশীল গাইবান্ধার সভাপতি মোঃ মেহেদী হাসান বলেন,আমাদের লক্ষ্য হলো তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে গাইবান্ধায় একটি পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতি গড়ে তোলা। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে কাজ করে আমরা সবুজ পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা তৈরির চেষ্টা করছি।

সবজি উদ্যোক্তা রুপালি রানী বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অত্যন্ত সহায়ক। এখানে আমরা আমাদের উৎপাদিত তাজা সবজি ও পরিবেশবান্ধব পণ্য সরাসরি মানুষের কাছে বিক্রি করার সুযোগ পেয়েছি।”

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক ও তরুণরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এ সময় উপস্থিত ছিলেন সৃজনশীল গাইবান্ধার সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান, প্রকল্প কর্মকর্তা আতহার মিহদা তুবা, হিসাব কর্মকর্তা রঞ্জন দেবনাথ, কার্যনির্বাহী সদস্য নওশা মিয়া, ব্রাদারহুড কামারজানী সংগঠনের সদস্য শাহিন সরকার প্রমুখ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সবুজ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, টেকসই জীবনধারা প্রচার এবং স্থানীয় উদ্যোক্তাদের উন্নয়ন অব্যাহত থাকবে।

পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার

Arafat Sardar
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার

পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার

আরাফাত সরদার ( ঈশ্বরদী)
ঈশ্বরদীর পাকশী বাজার জামে মসজিদের নিকটস্থ স্থান থেকে লাল ও হলুদ রঙের প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা সিসা কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর বারোটায় পাকশী ফাঁড়ি পুলিশের সদস্যরা এগুলো উদ্ধার করে।

পাকশী ফাঁড়ি পুলিশ সূত্রে জানাগেছে,কিছু দুস্কৃতিকারী উক্ত এলাকায় ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অস্ত্র ও গুলি সহ এ এলাকায় অবস্থান করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলি উক্তস্থানে লুকিয়ে পালিয়েছে । উদ্ধারকৃত অস্ত্র গুলি সংক্রান্ত তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এসব অস্ত্র ও গুলি উদ্ধারের পর এলাকার একাধিক সূত্র জানায়,কিছু সন্ত্রাসী ব্যক্তি যারা অস্ত্রের ব্যবসা করে।হঠাৎপাড়া এলাকায় তাদের আনাগোনা লক্ষ্য করা যায়। ঐক্তিরা মাদক আমদানী থেকে শুরু করে এহেন অপরাধ নেই যেটা তারা করা থেকে বিরত থাকে। তাদের এসব অপরাধের সাথে দু;একজন ব্যবসায়ী পুলিশ সদস্যের যোগাযোগ রয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়

Shah Parvez Songram
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়

 

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গাইবান্ধায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। এ উপলক্ষ্যে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির অগ্রভাগে ডেঙ্গু মশা নিধন এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার প্রতীকী চিত্র ও বার্তা সংবলিত একটি বিশাল সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়।

র‍্যালিতে সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, বিএনসিসি, স্কাউটস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া পরিবর্তনের এই সময়ে এবং আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। তাই আগে থেকেই সাধারণ মানুষকে সচেতন করতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রশাসনের কর্মকর্তারা জেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বসতবাড়ির আঙিনা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার এবং ছাদে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত ফেলে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।

 

জেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে গাইবান্ধার সচেতন নাগরিক সমাজ। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই অভিযান ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

ব্রেকিং নিউজ