খুঁজুন
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র, ১৪৩২

ইফতার মাহফিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত

Kazi Mohammed Yasin
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
ইফতার মাহফিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত

ইফতার মাহফিল
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত

আমতলী উপজেলা প্রতিনিধি
কাজী মোহাম্মদ ইয়াসিন

১৫ মার্চ ২৬ রোজ রবিবার
তালুকদার কমিউনিটি সেন্টারে
ইফতার মাহফিলের আয়োজনের

দীন ও ইসলাম সম্পর্কে বক্তারা গুরুত্বপূর্ণ
আলোচনা করেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ (IAB) বাংলাদেশের একটি প্রধান ধর্ম-ভিত্তিক রাজনৈতিক দল, যা ১৯৮৭ সালের ১৩ মার্চ চরমোনাইয়ের পীর সৈয়দ ফজলুল করীমের নেতৃত্বে “ইসলামী শাসনতন্ত্র আন্দোলন” নামে প্রতিষ্ঠিত হয়

১. প্রধন অতিথি ছিলেন
মোহাম্মদ রেজাউল করিম আকন
সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা

২. মুফতী ওমর ফারুক জিহাদী
সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা
৩. আর আই এম ওহিদুজ্জামান
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফরম পটুয়াখালী জেলা
৪. আলহাজ্ব মৌলভী মোঃ শাহ আলম হুজুর
ছদর বাংলাদেশ মুজাহিদ কমিটি আমতলী উপজেলা শাখা
৫. মাওলানা সাইফুল ইসলাম
সহ সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা
৬. মাওলানা গাজী মোহাম্মদ আল আমিন
সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা
৭. গাজী মোঃ বাইজিদ
সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা
৮. আলহাজ্ব আব্দুল মান্নান মাষ্টার
সাধারণ সম্পাদক বাংলাদেশ মুজাহিদ কমিটি আমতলী উপজেলা শাখা
৯. হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর
সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা
১০.মাওলানা মোঃ হেলাল উদ্দিন
ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা
১১. ইমরান হোসেন আল কারীম
সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা
হাফেজ মোঃ আবু রায়হান
সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা।
আরো উপস্থিত ছিলেন
কঙ্গো সংগঠনের নেতৃবৃন্দ

নিউজ: Amtali Media Official – ১৫ মার্চ ২৬

ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের রোস্টার টহল জোরদার ‎

MD Arif Hussain
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের রোস্টার টহল জোরদার ‎
  • ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের রোস্টার টহল জোরদার

    ‎মোঃ আরিফ হোসেন।
    ‎নোয়াখালী প্রতিনিধি।

    ‎পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নোয়াখালী জেলায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১, সিপিসি-৩। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং ঈদকেন্দ্রিক কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

    ‎মঙ্গলবার দুপুর ৩ টায় চৌমুহনী পৌরসভা বাস টার্মিনালে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি অবগত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত।

    ‎এসময় তিনি জানান,নোয়াখালী জেলার বিভিন্ন র‌্যাবের নিয়মিত টহল পরিচালিত হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে, যাতে ঈদযাত্রায় কোনো ভোগান্তি না হয়। বর্তমানে নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হাইওয়েতে যান চলাচল নির্বিঘ্ন রয়েছে।

    তিনি আরো বলেন, ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও খুনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে র‌্যাবের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। যে কোন অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

​রূপগঞ্জে বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন: স্বস্তিতে ফিরবে ঈদে ঘরমুখো মানুষ

MD Rashedul Islam Rashed
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
​রূপগঞ্জে বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন: স্বস্তিতে ফিরবে ঈদে ঘরমুখো মানুষ


​রূপগঞ্জে বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন: স্বস্তিতে ফিরবে ঈদে ঘরমুখো মানুষ

​মোঃ রাশেদুল ইসলাম রাশেদ , রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

​ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বর্তমান সরকারের জনবান্ধব কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিমুলিয়ায় বিশেষ লঞ্চ সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন ট্যুরিস্ট ঘাটে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শীতলক্ষ্যা নদীর এই পয়েন্ট থেকে চাঁদপুর ও বরিশাল রুটে লঞ্চ চলাচলের মধ্য দিয়ে নরসিংদী, গাজীপুর ও উত্তরা এলাকার যাত্রীদের যাতায়াতে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এর ফলে ঢাকা সদরঘাট টার্মিনালের ওপর চাপ অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের যাতায়াত সহজ ও আরামদায়ক করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁরই নির্দেশে জনগণের ভোগান্তি কমাতে আমরা এই বিকল্প রুটটি চালু করেছি। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালু হলেও যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে একে স্থায়ী রূপ দেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।
​কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল ৮টা ও ৯টায় শিমুলিয়া ঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এবং সকাল ৮টায় বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাবে। বর্তমানে ‘এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস’, ‘এমভি সমতা সমৃদ্ধি-১’ এবং ‘এমভি রাজারহাট-বি’ লঞ্চগুলো এই রুটে নিয়মিত চলাচল করবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঘাটে বিনামূল্যে ‘কুলি সেবা’ বা পোর্টার সুবিধা প্রদান করা হবে। এ ছাড়া বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য সার্বক্ষণিক হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের বিশেষ টিম মোতায়েন থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এই সার্ভিস চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে এবং তারা মনে করছেন, সড়কপথের যানজট এড়িয়ে নৌ-পথে এটি একটি স্বস্তিদায়ক যাতায়াতের মাধ্যম হবে।

‎নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হারুনুর রশিদ আজাদ ‎

MD Arif Hussain
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
‎নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হারুনুর রশিদ আজাদ ‎
  1. ‎নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হারুনুর রশিদ আজাদ

    ‎ ‎মোঃ আরিফ হোসেন।

    ‎ নোয়াখালী প্রতিনিধি।

    নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত হয়েছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৪২ টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়।

    ‎জানা যায়, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সক্রিয় রাখা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতেই এ নিয়োগ দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়াসংগঠক ও সমাজসেবক আলহাজ্ব হারুনর রশীদ আজাদ।

    ‎হারুনুর রশিদ আজাদ এ নিয়োগ পাওয়ার পর তাঁর প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে ইনকিলাবকে বলেন, নানা কারণে নোয়াখালী একটি গুরুত্বপূর্ণ প্রাচীন জেলা। জেলা পরিষদের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের চেষ্টা করব।সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আমিও আশা করছি এবং জনসাধারণেরও প্রত্যাশা এমন।

    ‎প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনে চেষ্টা করব। এ জন্য জেলা বাসীর দোয়া ও সহযোগিতা চাই। নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়া হারুন অর রশিদ আজাদের ছাত্রদলের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

    ‎সেই থেকে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান। একাধারে তিনি দু’বার নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।পরবর্তীতে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি দু’বার নোয়াখালী পৌরসভার নির্বাচিত মেয়র হয়ে দায়িত্ব পালন করেন।

ব্রেকিং নিউজ