খুঁজুন
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৬ চৈত্র, ১৪৩২

গাইবান্ধায় ১ টাকার বাজার,শত মুখে হাসি ফোটালো ‘আমাদের গাইবান্ধা সংগঠন’

Shah Parvez Songram
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:০৬ পূর্বাহ্ণ
গাইবান্ধায় ১ টাকার বাজার,শত মুখে হাসি ফোটালো ‘আমাদের গাইবান্ধা সংগঠন’

গাইবান্ধায় ১ টাকার বাজার,শত মুখে হাসি ফোটালো ‘আমাদের গাইবান্ধা সংগঠন’

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় আর্তমানবতার সেবায় এক অনন্য নজির স্থাপন করে সামাজিক সংগঠন ‘আমাদের গাইবান্ধা সংগঠন’-এর উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত হলো ব্যতিক্রমী ১ টাকার বাজার। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মঙ্গলবার শহরের স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা স্কুল প্রাঙ্গণে এই বাজারের উদ্বোধন করা হয়।

আমাদের গাইবান্ধার সংগঠনের সভাপতি মোঃ সায়হাম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক,মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার, মো:জসিম উদ্দিন।অনুষ্ঠানটি পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মুসাভ্ভির রহমান। সঞ্চালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মোস্তাকিমুর রহমান।

অনুষ্ঠানে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, লবণ, মুরগী ও সবজিসহ এক সপ্তাহের প্রয়োজনীয় বিভিন্ন নিত্যপণ্য মাত্র ১ টাকার বিনিময়ে সংগ্রহ করেছেন কয়েকশ সুবিধাভোগী মানুষ।

সংগঠনের একঝাঁক উদ্যমী তরুণের নিরলস পরিশ্রমে আয়োজিত এই বাজারে স্টল সাজানো হয়েছিল মানসম্মত পণ্যে, যা দেখে উপস্থিত সাধারণ মানুষের চোখে-মুখে আনন্দের ঝিলিক লক্ষ্য করা গেছে। ‘আমাদের গাইবান্ধা’ সংগঠনের সদস্যরা জানান যে, তারা মূলত মানুষের আত্মসম্মানবোধ বজায় রেখে সাহায্য পৌঁছে দিতেই ‘বিনামূল্য’ না বলে প্রতীকী ১ টাকা দাম নির্ধারণ করেছেন এবং সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে ভবিষ্যতে আরও বড় পরিসরে গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলগুলোতে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখা সম্ভব হবে। ব্যতিক্রমী এই উদ্যোগটি স্থানীয় সুধীসমাজ ও জনপ্রতিনিধিদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে, যারা মনে করেন যে বর্তমান বাজার পরিস্থিতিতে তরুণদের এমন দূরদর্শী ও পরোপকারী পদক্ষেপ অন্যান্য সংগঠনের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

গাইবান্ধায় আগাম ঈদ উৎসব,সৌদির সাথে মিল রেখে আনন্দ উদযাপন

Shah Parvez Songram
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
গাইবান্ধায় আগাম ঈদ উৎসব,সৌদির সাথে মিল রেখে আনন্দ উদযাপন

গাইবান্ধায় আগাম ঈদ উৎসব,সৌদির সাথে মিল রেখে আনন্দ উদযাপন

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে আশেপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা।
আজ(২০ মার্চ) শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলার সহিহ হাদিস গোষ্ঠীর মুসল্লিরা ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদের পাশের একটি ভবনের ছাদে এ ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন আমিনুল ইসলাম।

ঈদের জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা এতে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। বাইরে ভারী বৃষ্টির কারণে মুসল্লিরা মসজিদের ভেতরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ঈদের কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নামাজে আসা মুসল্লিরা বলেন, বিগত ১৮ বছর ধরে অথ্যাৎ ২০০৯ সাল থেকে সৌদি আরবের সাথে আমরা ঈদের নামাজ আদায় ও রোজা পালন করছি। সৌদি আরবের সাথে নামাজ আদায় ও রোজা পালন করতে পেরে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন তারা।

এদিকে, একদিন আগে ঈদ পালনে অপ্রীতিকর যেকোনো ঘটনা রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষায় পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সৌদির সঙ্গে মিল রেখে মাদারগঞ্জে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

Ridoy Hasan
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
সৌদির সঙ্গে মিল রেখে মাদারগঞ্জে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

সৌদির সঙ্গে মিল রেখে মাদারগঞ্জে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাজিয়াপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার সিধুলী ইউনিয়নের কাজিয়াপাড়া এলাকায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক মুসল্লি—পুরুষ ও নারী অংশগ্রহণ করেন।
ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ মিজান । খুতবায় তিনি রমজানের শিক্ষা, তাকওয়া অর্জন এবং আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা দীর্ঘদিন ধরে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করা হয়।
নামাজ শেষে এলাকার বাসিন্দাদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে এবং অনেককে নিজ নিজ বাড়িতে উৎসবের আমেজে সময় কাটাতে দেখা যায়।

গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত

Shah Parvez Songram
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি শাহ্ পারভেজ সংগ্রাম এর পাঠানো তথ্যচিত্রে ডেস্করিপোর্ট
বৃহস্পতিবার ভোর রাতে পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের ব্রাক মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত হয়েছে।

স্থানীয়রা জানান , ভোরের দিকে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী পরিবহন ওই পথচারীকে চাঁপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার ছিন্নভিন্ন মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, একাধিক গাড়ির চাঁকায় পিষ্ট হয়ে নিহতের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। চুল দেখে নারী হিসাবে শনাক্ত করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।­

ব্রেকিং নিউজ