খুঁজুন
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৬ চৈত্র, ১৪৩২

শ্রীমঙ্গলে চুরি করে কমলগঞ্জে দুলাভাইয়ের বাসায় আত্মগোপন: অভিযুক্ত মেহেদী হাসান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:১১ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে চুরি করে কমলগঞ্জে দুলাভাইয়ের বাসায় আত্মগোপন: অভিযুক্ত মেহেদী হাসান

শ্রীমঙ্গলে চুরি করে কমলগঞ্জে দুলাভাইয়ের বাসায় আত্মগোপন: অভিযুক্ত মেহেদী হাসান

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সংলগ্ন ‘ভাই ভাই রেস্টুরেন্ট’ থেকে মোবাইল ও নগদ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসান বর্তমানে তার দুলাভাই কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসিদের বাড়িতে আত্মগোপন করে আছে বলে খবর পাওয়া গেছে।

কয়েক মাস আগে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত ভাই ভাই রেস্টুরেন্ট থেকে দুইটি দামী মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। চুরির সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হাতে-নাতে মেহেদী হাসানকে ধরে ফেলে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন দেশবার্তা নিউজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আশরাফুল ইসলাম চৌধুরী সুমন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসানের মা একজন প্রবাসী এবং বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। মানবিক দিক বিবেচনা করে সাংবাদিক আশরাফুল ইসলাম চৌধুরী সুমন রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন। মেহেদীর মা বিদেশ থেকে ফিরলে বিষয়টি সুষ্ঠু সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি ছেলেটিকে নিজের জিম্মায় বাসায় নিয়ে যান। এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল। তবে কয়েকদিন যেতে না যেতেই মেহেদী সুযোগ বুঝে সাংবাদিকের বাসা থেকে পালিয়ে যায়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, পলাতক মেহেদী হাসান বর্তমানে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ সংলগ্ন বেরাছড়ি গ্রামে তার বোন জামাই আব্দুল বাসিদের (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদল) বাড়িতে আত্মগোপনে রয়েছে। এরই মধ্যে তার মা প্রবাস থেকে দেশে ফিরেছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।

শ্রীমঙ্গল বা কমলগঞ্জের সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ, আপনারা যদি উক্ত অভিযুক্তের সন্ধান পান বা বেরাছড়ি গ্রামে তার গতিবিধি লক্ষ্য করেন, তবে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানানো হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তার বর্তমান অবস্থান নিশ্চিত করা প্রয়োজন।

গাইবান্ধায় আগাম ঈদ উৎসব,সৌদির সাথে মিল রেখে আনন্দ উদযাপন

Shah Parvez Songram
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
গাইবান্ধায় আগাম ঈদ উৎসব,সৌদির সাথে মিল রেখে আনন্দ উদযাপন

গাইবান্ধায় আগাম ঈদ উৎসব,সৌদির সাথে মিল রেখে আনন্দ উদযাপন

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে আশেপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা।
আজ(২০ মার্চ) শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলার সহিহ হাদিস গোষ্ঠীর মুসল্লিরা ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদের পাশের একটি ভবনের ছাদে এ ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন আমিনুল ইসলাম।

ঈদের জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা এতে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। বাইরে ভারী বৃষ্টির কারণে মুসল্লিরা মসজিদের ভেতরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ঈদের কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নামাজে আসা মুসল্লিরা বলেন, বিগত ১৮ বছর ধরে অথ্যাৎ ২০০৯ সাল থেকে সৌদি আরবের সাথে আমরা ঈদের নামাজ আদায় ও রোজা পালন করছি। সৌদি আরবের সাথে নামাজ আদায় ও রোজা পালন করতে পেরে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন তারা।

এদিকে, একদিন আগে ঈদ পালনে অপ্রীতিকর যেকোনো ঘটনা রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষায় পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সৌদির সঙ্গে মিল রেখে মাদারগঞ্জে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

Ridoy Hasan
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
সৌদির সঙ্গে মিল রেখে মাদারগঞ্জে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

সৌদির সঙ্গে মিল রেখে মাদারগঞ্জে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাজিয়াপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার সিধুলী ইউনিয়নের কাজিয়াপাড়া এলাকায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক মুসল্লি—পুরুষ ও নারী অংশগ্রহণ করেন।
ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ মিজান । খুতবায় তিনি রমজানের শিক্ষা, তাকওয়া অর্জন এবং আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা দীর্ঘদিন ধরে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করা হয়।
নামাজ শেষে এলাকার বাসিন্দাদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে এবং অনেককে নিজ নিজ বাড়িতে উৎসবের আমেজে সময় কাটাতে দেখা যায়।

গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত

Shah Parvez Songram
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি শাহ্ পারভেজ সংগ্রাম এর পাঠানো তথ্যচিত্রে ডেস্করিপোর্ট
বৃহস্পতিবার ভোর রাতে পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের ব্রাক মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত হয়েছে।

স্থানীয়রা জানান , ভোরের দিকে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী পরিবহন ওই পথচারীকে চাঁপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার ছিন্নভিন্ন মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, একাধিক গাড়ির চাঁকায় পিষ্ট হয়ে নিহতের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। চুল দেখে নারী হিসাবে শনাক্ত করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।­

ব্রেকিং নিউজ