খুঁজুন
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

মানিকগঞ্জে বিউটি পার্লারে যৌন কাজে বাধ্য করার অভিযোগ, তরুণী উদ্ধার, গ্রেপ্তার ৩

Abdul gafur Khan
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
মানিকগঞ্জে বিউটি পার্লারে যৌন কাজে বাধ্য করার অভিযোগ, তরুণী উদ্ধার, গ্রেপ্তার ৩
  1. মানিকগঞ্জে বিউটি পার্লারে যৌন কাজে বাধ্য করার অভিযোগ, তরুণী উদ্ধার, গ্রেপ্তার ৩

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলা শহরে বিউটি পার্লারের আড়ালে সেখানে এক তরুণীকে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে গতকাল শনিবার রাতে ওই তরুণীকে উদ্ধার করার পাশাপাশি তিনজনকে আটক করে পুলিশ। পরে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ওই বিউটি পার্লারের মালিক রত্না ইয়াছমিন (৪০), তাঁর ছেলে মো. তুষার রহমান (২৪) ও তাজনীন আক্তার ওরফে চাঁদনী (২৩) নামের এক তরুণী। এ ছাড়া মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। আহত তরুণীকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বিউটি পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে যৌন ব্যবসা পরিচালনা করে আসছিলেন রত্না ইয়াছমিনসহ কয়েকজন। ভুক্তভোগী তরুণী পার্লারটিতে চাকরি করতেন। কিন্তু তাঁকে যৌন কাজে বাধ্য করতেন পার্লারের মালিক ও তাঁর সহযোগীরা। গত বুধবার ভুক্তভোগী তরুণীর বাসায় তাঁর ছোট বোন বেড়াতে এলে বিষয়টি জানতে পেরে আসামিরা তাঁকে দিয়েও যৌন কাজ করানোর প্রস্তাব দেন। এতে ভুক্তভোগী তরুণী রাজি হচ্ছিলেন না। পরে গতকাল দিবাগত রাত একটার দিকে তাঁর বাসায় গিয়ে চাপ সৃষ্টি করেন আসামিরা।

এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাঁকে মারধর করে জোরপূর্বক পারলারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে রড দিয়ে মারধর করা হয় এবং হাত বেঁধে শিকলে আটকে রাখা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয় এবং মুখে কালি মেখে দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। ইতিমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। #মানিকগঞ্জ #ধর্ষণ #নির্যাতন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার শিশুসহ ৫ জন নিহত

Shah Parvez Songram
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার শিশুসহ ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার শিশুসহ ৫ জন নিহত

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে গাইবান্ধা একই পরিবারের মা-ছেলে সহ ৫ জন নিহত হয়েছেন। ২৭ মার্চ শুক্রবার রাত ৮টার দিকে কালিহাতি উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা সকলেই গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন, নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নীরব (১১), আজিজার রহমানের সুলতান (৩০), আব্দুর রশিদের মেয়ে রিপা (২০) ছত্রগাছা গ্রামের জাকিরের স্ত্রী দোলা (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি বনশ্রী নামে যাত্রীবাহী বাসের তেল ফুরিয়ে মহাসড়কের পাশে থেমে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে পাশের রেললাইনে বসেছিলেন। ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষসহ ৫ জন নিহত হন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এস আই মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় গাইবান্ধার ধাপেরহাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে,শোকাহত পরিবার গুলো র্নিবাক হয়ে পড়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

Shah Parvez Songram
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। জনগণের মতামত ছাড়াই এই ধরণের সিদ্ধান্ত নেয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে কামারদহ ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনের বক্তব্য রাখেন সমাজসেবক রাশেদ রায়হান, নারী নেত্রী হ্যাপী বেগম, মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মুরাদ, মেজবাহুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের মতামত না নিয়েই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কামারদহ ইউনিয়নকে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা অন্যায্য ও জনস্বার্থবিরোধী।

বক্তারা আরও বলেন, ফাঁসিতলা থেকে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার, কিন্তু প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলার দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। এতে কামারদহ ইউনিয়নবাসী ভোগান্তির শিকার হবে।

এসময় তারা অভিযোগ করেন, কামারদহ ইউনিয়নে কোনো প্রতিবেদন বা জনগণের গণশুনানি ছাড়াই এ প্রস্তাব তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

গোবিন্দগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি রাশেদ রায়হান বলেন, আমরা সরকারের উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানাই, তবে প্রশাসনিক বিভাজনে কামারদহ ইউনিয়নবাসীর মতামতকেই অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে এলাকাবাসী সড়ক অবরোধ করলে ঘন্টা ব্যাপী ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

বটিয়াঘাটায় ৫ পিস ইয়াবাসহ যুবক আটক

Fahim Islam
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
বটিয়াঘাটায় ৫ পিস ইয়াবাসহ যুবক আটক

বটিয়াঘাটায় ৫ পিস ইয়াবাসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনার বটিয়াঘাটা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ মোঃ রাসেল মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহিমের নেতৃত্বে সুন্দরমহল খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রাসেল মোল্লা ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের আকড়া গ্রামের জামাল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ব্রেকিং নিউজ