খুঁজুন
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

বাসন্তী পূজা ঘিরে বটিয়াঘাটায় মতবিনিময় সভা, শেখ তৈয়েবুর রহমানের পক্ষে ব্যাপক প্রচারণা

Fahim Islam
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
বাসন্তী পূজা ঘিরে বটিয়াঘাটায় মতবিনিময় সভা, শেখ তৈয়েবুর রহমানের পক্ষে ব্যাপক প্রচারণা
  1. বাসন্তী পূজা ঘিরে বটিয়াঘাটায় মতবিনিময় সভা, শেখ তৈয়েবুর রহমানের পক্ষে ব্যাপক প্রচারণা

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনার বটিয়াঘাটা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ তৈয়েবুর রহমানের পক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং তার পক্ষে সমর্থন কামনা করেন।
৩নং গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা সার্বজনীন বাসন্তী পূজা মণ্ডপ, ঐতিহ্যবাহী সামন্তর মন্দির এবং তিতুখালী সার্বজনীন বাসন্তী মন্দিরে পৃথকভাবে এ মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হয়। প্রতিটি স্থানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, শেখ তৈয়েবুর রহমান দীর্ঘদিন ধরে বটিয়াঘাটার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তার নেতৃত্বে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে একটি দায়িত্বশীল, সৎ ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন, যিনি সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করবেন। শেখ তৈয়েবুর রহমান সেই যোগ্যতা রাখেন বলেই তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দাবির কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ সেগুলো গুরুত্ব সহকারে শুনে সমাধানের আশ্বাস দেন এবং বলেন, নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভাগুলোতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং উৎসবমুখর পরিবেশে সকলের মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। উপস্থিত নেতৃবৃন্দ বাসন্তী দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে হিন্দু সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও সফল পূজা উদযাপন কামনা করেন।
সবশেষে শেখ তৈয়েবুর রহমানের পক্ষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার শিশুসহ ৫ জন নিহত

Shah Parvez Songram
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার শিশুসহ ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার শিশুসহ ৫ জন নিহত

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে গাইবান্ধা একই পরিবারের মা-ছেলে সহ ৫ জন নিহত হয়েছেন। ২৭ মার্চ শুক্রবার রাত ৮টার দিকে কালিহাতি উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা সকলেই গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন, নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নীরব (১১), আজিজার রহমানের সুলতান (৩০), আব্দুর রশিদের মেয়ে রিপা (২০) ছত্রগাছা গ্রামের জাকিরের স্ত্রী দোলা (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি বনশ্রী নামে যাত্রীবাহী বাসের তেল ফুরিয়ে মহাসড়কের পাশে থেমে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে পাশের রেললাইনে বসেছিলেন। ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষসহ ৫ জন নিহত হন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এস আই মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় গাইবান্ধার ধাপেরহাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে,শোকাহত পরিবার গুলো র্নিবাক হয়ে পড়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

Shah Parvez Songram
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। জনগণের মতামত ছাড়াই এই ধরণের সিদ্ধান্ত নেয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে কামারদহ ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনের বক্তব্য রাখেন সমাজসেবক রাশেদ রায়হান, নারী নেত্রী হ্যাপী বেগম, মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মুরাদ, মেজবাহুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের মতামত না নিয়েই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কামারদহ ইউনিয়নকে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা অন্যায্য ও জনস্বার্থবিরোধী।

বক্তারা আরও বলেন, ফাঁসিতলা থেকে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার, কিন্তু প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলার দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। এতে কামারদহ ইউনিয়নবাসী ভোগান্তির শিকার হবে।

এসময় তারা অভিযোগ করেন, কামারদহ ইউনিয়নে কোনো প্রতিবেদন বা জনগণের গণশুনানি ছাড়াই এ প্রস্তাব তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

গোবিন্দগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি রাশেদ রায়হান বলেন, আমরা সরকারের উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানাই, তবে প্রশাসনিক বিভাজনে কামারদহ ইউনিয়নবাসীর মতামতকেই অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে এলাকাবাসী সড়ক অবরোধ করলে ঘন্টা ব্যাপী ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

বটিয়াঘাটায় ৫ পিস ইয়াবাসহ যুবক আটক

Fahim Islam
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
বটিয়াঘাটায় ৫ পিস ইয়াবাসহ যুবক আটক

বটিয়াঘাটায় ৫ পিস ইয়াবাসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনার বটিয়াঘাটা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ মোঃ রাসেল মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহিমের নেতৃত্বে সুন্দরমহল খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রাসেল মোল্লা ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের আকড়া গ্রামের জামাল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ব্রেকিং নিউজ