খুঁজুন
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

​রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা: বিশাল বিক্ষোভ মিছিল

Rashedul Islam Rashed
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
​রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা: বিশাল বিক্ষোভ মিছিল


​রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা: বিশাল বিক্ষোভ মিছিল

​মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

​নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিবাদ সভা ও বিশাল বিক্ষোভ মিছিল করেছেন গোলাকান্দাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ। গত ২৭ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন।
​অনুষ্ঠিত সভায় বক্তারা স্পষ্টভাবে জানিয়ে দেন যে, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পবিত্র মাটিতে কোনো প্রকার মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসী বা নৈরাজ্য সৃষ্টিকারীর ঠাঁই হবে না। কেউ যদি মাদকের সাথে সামান্যতম জড়িত থাকে, তবে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে মাদক কারবারিদের নিজ উদ্যোগে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হবে এবং এলাকা থেকে তাদের চিরতরে উচ্ছেদ করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।
​বক্তব্য প্রদানকালে স্থানীয় নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জ থেকে সকল প্রকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ দূর করে একটি নিরাপদ ও ‘স্বপ্নের রূপগঞ্জ’ গড়ে তোলা হবে। আলোচনা সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোলাকান্দাইল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সাওঘাট, পূর্বপাড়া, মধ্যপাড়া ও গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকা প্রদক্ষিণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করে।
​উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সিনিয়র সহ-সভাপতি রজব আলী ফকির, সহ-সভাপতি শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, চন্দন ফকির ও যুগ্ম সম্পাদক রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, ছাত্রদল নেতা রাকিব হাসান, অন্তর দাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস মিয়া, বিনয় চন্দ্র ঘোষ এবং বিএনপি নেতা অলি ইসলামসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার শিশুসহ ৫ জন নিহত

Shah Parvez Songram
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার শিশুসহ ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার শিশুসহ ৫ জন নিহত

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে গাইবান্ধা একই পরিবারের মা-ছেলে সহ ৫ জন নিহত হয়েছেন। ২৭ মার্চ শুক্রবার রাত ৮টার দিকে কালিহাতি উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা সকলেই গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন, নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নীরব (১১), আজিজার রহমানের সুলতান (৩০), আব্দুর রশিদের মেয়ে রিপা (২০) ছত্রগাছা গ্রামের জাকিরের স্ত্রী দোলা (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি বনশ্রী নামে যাত্রীবাহী বাসের তেল ফুরিয়ে মহাসড়কের পাশে থেমে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নিচে নেমে পাশের রেললাইনে বসেছিলেন। ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষসহ ৫ জন নিহত হন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এস আই মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় গাইবান্ধার ধাপেরহাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে,শোকাহত পরিবার গুলো র্নিবাক হয়ে পড়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

Shah Parvez Songram
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলাতে কামারদহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। জনগণের মতামত ছাড়াই এই ধরণের সিদ্ধান্ত নেয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে কামারদহ ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনের বক্তব্য রাখেন সমাজসেবক রাশেদ রায়হান, নারী নেত্রী হ্যাপী বেগম, মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মুরাদ, মেজবাহুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের মতামত না নিয়েই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কামারদহ ইউনিয়নকে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা অন্যায্য ও জনস্বার্থবিরোধী।

বক্তারা আরও বলেন, ফাঁসিতলা থেকে গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার, কিন্তু প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলার দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। এতে কামারদহ ইউনিয়নবাসী ভোগান্তির শিকার হবে।

এসময় তারা অভিযোগ করেন, কামারদহ ইউনিয়নে কোনো প্রতিবেদন বা জনগণের গণশুনানি ছাড়াই এ প্রস্তাব তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

গোবিন্দগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি রাশেদ রায়হান বলেন, আমরা সরকারের উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানাই, তবে প্রশাসনিক বিভাজনে কামারদহ ইউনিয়নবাসীর মতামতকেই অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে এলাকাবাসী সড়ক অবরোধ করলে ঘন্টা ব্যাপী ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

বটিয়াঘাটায় ৫ পিস ইয়াবাসহ যুবক আটক

Fahim Islam
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
বটিয়াঘাটায় ৫ পিস ইয়াবাসহ যুবক আটক

বটিয়াঘাটায় ৫ পিস ইয়াবাসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনার বটিয়াঘাটা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ মোঃ রাসেল মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহিমের নেতৃত্বে সুন্দরমহল খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রাসেল মোল্লা ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের আকড়া গ্রামের জামাল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ব্রেকিং নিউজ