বটিয়াঘাটায় ৫ পিস ইয়াবাসহ যুবক আটক
বটিয়াঘাটায় ৫ পিস ইয়াবাসহ যুবক আটক
বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার বটিয়াঘাটা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ মোঃ রাসেল মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহিমের নেতৃত্বে সুন্দরমহল খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রাসেল মোল্লা ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের আকড়া গ্রামের জামাল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন