খুঁজুন
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র, ১৪৩২

মাদারগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

Ridoy Hasan
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
মাদারগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

মাদারগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

হৃদয় হাসান

মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০১ এপ্রিল) বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা গেছে, গত শনিবার বিকালে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার জেঠা শ্বশুরের বাড়িতে যান। এই সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন। এই কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন শিশুটিকে। পরে শিশুটি কান্না করে তার মাকে সব খুলে বলে।

এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন। বুধবার বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকায় তার ভায়রা ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।

রূপগঞ্জে জনকণ্ঠের সংবাদদাতার ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
রূপগঞ্জে জনকণ্ঠের সংবাদদাতার ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

 

রূপগঞ্জে জনকণ্ঠের সংবাদদাতার ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী পশ্চিমপাড়া এলাকার বাইতুন নূর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মসজিদের গেটে দাঁড়ালে তার উপর এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মো. নূর আলম বলেন, তিনি দৈনিক জনকণ্ঠের রূপগঞ্জের নিজস্ব সংবাদদাতা হিসেবে কর্মরত। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। মসজিদের সামনে আগে থেকেই ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তারা ধারালো রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও হকিস্টিক নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার এক পর্যায়ে প্রধান অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম অন্যদের নির্দেশ দেন তাকে হত্যা করতে। পরে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে প্রাণে রক্ষা পান। এ সময় হামলাকারীরা মামলা করলে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন নূর আলম।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সিরাজুল ইসলাম, শাওন, শফিক, শহিদুল্লাহ, সানাউল্লাহ, ইমাম হোসেন শান্ত ও শিপুসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এ এইচ এম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছে এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Shah Parvez Songram
প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভোলার বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর অতর্কিত হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে এবং পরবর্তীতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন মুরাদ হোসেন, মাজেদ হোসেন, মরিয়ম বেগম, ঘানু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং সত্য উদঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

মানববন্ধন শেষে উপস্থিতরা দোষীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মাদারগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতাকে আদালতে প্রেরণ

Ridoy Hasan
প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
মাদারগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতাকে আদালতে প্রেরণ

মাদারগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতাকে আদালতে প্রেরণ

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ (৪৫)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তাকে জামালপুর আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, বুধবার বিকেলে মেলান্দহ উপজেলার বীর সগুনা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তিনি কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য ছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার শিশুটিকে বাড়িতে একা রেখে তার মা বাইরে গেলে মাসুদ সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেন এবং এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেন।
শিশুটি কান্না করে ঘটনার খবর মাকে জানালে, মা মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই মাসুদ পলাতক ছিলেন। পুলিশের অভিযান শেষে তাকে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্রেকিং নিউজ