রূপগঞ্জে জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার বিশাল নির্বাচনী মিছিল

​মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ । ১০:৩৯ অপরাহ্ণ

রূপগঞ্জে জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার বিশাল নির্বাচনী মিছিল

​মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ’

​আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার(২৩-জানুয়ারী) বিকেলে রূপগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ও আগ্রহের সৃষ্টি করে।
​মিছিলটি গোলাকান্দাইল বেবি স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ গার্মেন্টস ও বাণিজ্যিক এলাকাগুলো প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জামায়াত মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।
​এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসেন, রূপগঞ্জ উপজেলা পশ্চিম জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হানিফ ভূঁঞা, রূপগঞ্জ উপজেলা উত্তর আমির আব্দুল মজিদ ও সেক্রেটারি খাইরুল ইসলাম। এছাড়াও দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান, জয়নাল আবেদীন, আমীর হোসেন রাসেল খাঁনসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক মিছিলে অংশ নেন।
​পথসভা ও গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। বক্তারা বলেন, রূপগঞ্জের উন্নয়ন এবং সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আনোয়ার হোসেন মোল্লা একজন আদর্শ প্রার্থী। তারা ভোটারদের প্রতি আসন্ন নির্বাচনে ধানের শীষের বিকল্প শক্তিশালী বিকল্প হিসেবে জামায়াত মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।
​নেতৃবৃন্দ আরও বলেন, “জনগণের রায়ই হবে পরিবর্তনের প্রধান হাতিয়ার। একটি শোষণমুক্ত ও ইনসাফ কায়েমের লক্ষ্যে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। রূপগঞ্জের প্রতিটি প্রান্তের মানুষের অধিকার আদায়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
​পুরো মিছিল জুড়ে কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের মাঝে নির্বাচনী সালাম বিনিময়ের মাধ্যমে প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা তার প্রচারণা কার্যক্রম আরও বেগবান করেন।
​

প্রিন্ট করুন