মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালি’র মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাবি প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ৬:৪৩ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালি’র মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাবি প্রতিনিধি

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালি’র প্রয়াণে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, বিবিসি’র একজন পেশাদার সাংবাদিক হিসেবে মার্ক টালি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন। বিবিসিতে তাঁর প্রচারিত সংবাদে বাঙালির প্রকৃত দুর্দশার চিত্র বিশ্বের কাছে তুলে ধরেন এবং আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত বন্ধুকে হারালো। মার্ক টালি তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মার্ক টালি’র পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, গতকাল (২৬ জানুয়ারি, ২০২৬) ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

প্রিন্ট করুন