রূপগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার: মুড়াপাড়ায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে রাজপথ। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) মুড়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গঙ্গানগর এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতা হাজী সালাউদ্দিন বাসেদের সভাপতিত্বে ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলামের সঞ্চালনায় সভাটি এক পর্যায়ে জনসমাবেশে রূপ নেয়।
উঠান বৈঠকে বক্তারা জনগণের হারানো অধিকার পুনরুদ্ধার এবং এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই প্রচারণামূলক সভায় স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পি.পি. এড. আবুল কালাম আজাদ, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম (মাসুম মেম্বার), রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একে বাবু ও এনামুল হক। এছাড়াও রূপগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক কনক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন, মুড়াপাড়া কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক সজিব ও হিমেল, মুড়াপাড়া ইউনিয়নের জিয়া পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, আলম হোসেন, আব্দুর রহিম(খোকা),আরিফুল ইসলাম লিটন, সাদেক হোসেন সাদু,মোঃ ফায়েজ,মোশারফ হোসেন, মোক্তার হোসেন এবং ইউপি সদস্য মানিক মিয়াসহ মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ৯:৫৭ অপরাহ্ণ