মানিকগঞ্জে আত্মপ্রকাশ করলো ‘অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি’
সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক শাহীন
আব্দুল গফুর খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও আধুনিক স্মার্ট সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে মানিকগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি’। জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের লক্ষ্য ডিজিটাল সাংবাদিকতায় মানোন্নয়ন ও ঐক্য গড়ে তোলা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় জেলা শহরের এনপিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন এ এস এম সাইফুল্লাহ (দেশের কণ্ঠ/কিউ টিভি) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান শাহীন তারেক (দৈনিক ইনকিলাব/দিগন্ত টিভি)।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন রিপন আনছারী (মানবজমিন/জিটিভি), জাহিদুল হক চন্দন (দীপ্ত টিভি/রাইজিংবিডি), লুৎফর রহমান (দৈনিক সংবাদ), মো. শাহ আলম (আমার বার্তা) ও সোহেল রানা খান (সিএনআই)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আজিজুল হাকিম (মাই টিভি/দৈনিক বাংলা) এবং জ ই আকাশ (কালবেলা)। সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন মো. হাসান শিকদার (গণকণ্ঠ/আজকের বাংলা)।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে আকমল হোসেন (অগ্নিবিন্দু), মো. সোহেল হোসেন (ঢাকা পোস্ট) ও আমিনুর ইসলাম (দৈনিক তৃতীয় মাত্রা) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিব হোসেন (দৈনিক বর্তমান) ও মোহসিন মোহাম্মদ মাতৃক (এশিয়ান মিরর) দায়িত্ব পালন করবেন।
গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদগুলোতে দপ্তর সম্পাদক হিসেবে খাব্বাব হোসেন ত্বহা (ইনকিলাব), কোষাধ্যক্ষ মো. সেলিম মিয়া (কালবেলা), সমাজকল্যাণ সম্পাদক মো. আল আমিন রোহেল (রূপসী বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমিনুর রহমান সালেহী (অন্য দিগন্ত/ফেসদা পিপল), সহ-প্রচার সম্পাদক দীপক সূত্রধর (এনপিবি নিউজ), ক্রীড়া সম্পাদক মো. আশিকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান জুবায়ের (সকালের শিরোনাম) মনোনীত হন।
সংগঠনের নীতিনির্ধারণী কার্যক্রমে সহায়তার জন্য কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আমিনুর রহমান অঞ্জন (গণচেতনা), আব্দুর রাজ্জাক (আজকের পত্রিকা/স্বদেশের কণ্ঠ), খন্দকার সুজন হোসেন (তারুণ্যের কথা), মাসউদুর রহমান (দৈনিক সংগ্রাম/জবাবদিহি), সায়েম খান (বার্তা২৪/একুশে সংবাদ), মো. সেলিম মোল্লা (সত্যের কণ্ঠ/আলোকিত দৈনিক) ও মো. মহিদ (আলোকিত প্রতিদিন)।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল যুগে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানিকগঞ্জের উন্নয়ন, জনস্বার্থ ও নাগরিক অধিকারের পক্ষে কাজ করার পাশাপাশি অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার থাকবে এই সংগঠন।
এসময় জানানো হয়, খুব শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।

আব্দুল গফুর খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ১১:৪০ অপরাহ্ণ