প্রতীক বরাদ্দ পেলেন মানিকগঞ্জ ১ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলি বেপারী

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ১১:৪৫ অপরাহ্ণ

প্রতীক বরাদ্দ পেলেন মানিকগঞ্জ ১ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলি বেপারী

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

হরিণ প্রতীক বরাদ্দ পেলেন মানিকগঞ্জ ১ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলি বেপারী৷ তিনি ২৬ জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানার হাত থেকে হরিণ প্রতীক গ্রহণ করেন। তবে তিনি হাতি প্রতীক চেয়েছিলেন, হাতি প্রতিক তালিকায় না থাকায়, হরিণ প্রতীক নিয়ে লড়বেন আব্দুল বেপারী।

এর আগে গত ৭ জানুয়ারি প্রয়োজনীয় সমর্থন না থাকায় যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হয়। একই পরিণতি হয়েছিল ২০২৩ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও। তবে এবার তিনি হাইকোর্ট এর মাধ্যমে প্রার্থিতা নিশ্চিত করেন।

ঘিওর উপজেলার বেড়াডাঙ্গা গ্রামের মৃত কিয়ামুদ্দিনের ছেলে আব্দুল আলী বেপারী পেশায় কৃষক। শিক্ষাজীবনে তিনি স্বশিক্ষিত।
রাজনৈতিক মাঠে তার লড়াইয়ের ইতিহাস দীর্ঘ। ২০১১, ২০১৬ ও ২০২১ সালে ঘিওরের সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনবার নির্বাচন করেছেন। তিনবারই পরাজয় সঙ্গী হয়েছে। এরপর জাতীয় রাজনীতিতে পা রাখতে গিয়েও বারবার আইনি ও কাঠামোগত বাধায় থমকে গেছে তার পথচলা।

প্রিন্ট করুন