জামালপুর-৩ আসনের ট্রাক প্রতীকের এমপি প্রার্থী লিটন মিয়া নিখোঁজ

হৃদয় হাসান মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ১১:৫৪ অপরাহ্ণ

জামালপুর-৩ আসনের ট্রাক প্রতীকের এমপি প্রার্থী লিটন মিয়া নিখোঁজ

হৃদয় হাসান
মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি

জামালপুর–৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী লিটন মিয়া মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। দীর্ঘ সময় ধরে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব না হওয়ায় পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকার কোরবান আকন্দের ছেলে লিটন মিয়া। মঙ্গলবার দুপুরের পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
একজন সংসদ সদস্য প্রার্থীর হঠাৎ নিখোঁজ হওয়ার খবরে স্থানীয় পর্যায়ে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরিবার ও সংশ্লিষ্টরা দ্রুত তার অবস্থান নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রিন্ট করুন