শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
রংপুর জেলা প্রতিনিধি মোঃ রাসেল মাহমুদ
শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২) মারা গেছেন।
নিহত জামায়াত নেতা রেজাউল করিম। সংগৃহীত ছবি
নিহত জামায়াত নেতা রেজাউল করিম
বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার মাওলানা আব্দুল আজিজের ছেলে। তিনি উপজেলার ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।

রংপুর জেলা প্রতিনিধি মোঃ রাসেল মাহমুদ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ১২:৩৬ পূর্বাহ্ণ