মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নদী ভাঙ্গন প্রতিরোধে বিক্ষো়ভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
আব্দুল গফুর খান, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এলাকাবাসীর উপস্থিতিতে নদী ভাঙ্গন প্রতিরোধে বিক্ষো়ভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষো়ভ ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী জনাব মোজাম্মেল হক তোজা ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন খান পান্নু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গ।
শিবালয়ে নদীভাঙন রোধে পাটুরিয়ার আরসিএল মোড়ে ২৮ জানুয়ারি ২০২৬ সকালে এই বি’ক্ষো’ভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নদী ভাঙ্গন প্রতিরোধে বিক্ষো়ভ ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়ে, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন এর পর মানববন্ধন সমাপ্ত ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন খান পান্নু।

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ৪:০২ অপরাহ্ণ