দিনাজপুরে নিখোঁজ বিরেন চন্দ্র সরকার, সন্ধানে পরিবার
জীবন কুমার রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন রাধানগর এলাকার বাসিন্দা বিরেন চন্দ্র সরকার গত বুধবার ২৮/০১/২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এরপর থেকে সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি বিরেন চন্দ্র সরকারের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
📞 যোগাযোগ নম্বর: +8801893119525
নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সংবাদটি সর্বস্তরের মানুষের মাঝে শেয়ার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জীবন কুমার রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ৮:৩৬ অপরাহ্ণ