চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের আচরণবিধি লংঘন, প্রার্থীকে তলব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
প্রকাশের সময়: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ । ১০:১৫ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের আচরণবিধি লংঘন, প্রার্থীকে তলব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

অন্যের মালিকানাধীন জমিতে জোরপূর্বক নির্বাচনি অফিস করে অচরণবিধি লংঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুলকে তলব করা হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বুধবার এই তলব আদেশ জারি করেন।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পাঠানো নোটিশে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড হুজরাপুর উদয়ন মোড় এলাকায় অবস্থিত জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব মালিকানাধীন জমিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জোরপূর্বক একটি নির্বাচনি অফিস নির্মাণ করা হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় তদন্ত চলাকালে জামায়াত প্রার্থীর সমর্থক ও দলীয় কর্মীরা তাদের ভুল স্বীকার করে অতি দ্রুত অফিসটি সেখান থেকে সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে সেই প্রতিশ্রুতি রক্ষা না করায় বিষয়টি নির্বাচনি আচরণবিধি লংঘন হিসেবে গণ্য করা হয়।

আর তাই এ ধরনের কর্মকান্ড নির্বাচনি আচরণ বিধিমালার সুস্পষ্ট লংঘন উল্লেখ করে কেন তার (নূরুল ইসলাম বুলবুল) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা জানতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. মেহেদী হাসান স্বাক্ষরিত নোটিশ প্রেরণ করা হয়েছে। যেখানে আগামী ১ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

এছাড়া, আদালতের নোটিশটি দ্রুততম সময়ে জারি করে প্রতিবেদন দাখিলের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে। ###

এস এম সাখাওয়াত জামিল দোলন
০১৭১৩৭৭৪৪৪৫
৩১. ০১. ২০২৬

প্রিন্ট করুন