নওগাঁয় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ । ১০:২২ অপরাহ্ণ

নওগাঁয় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায়  অবৈধভাবে জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও এক্সক্যাভেটরের ২ টি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলার গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে জমির মাটি কর্তনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে এই জরিমানা করা হয়েছে।

এছাড়া সাতবাড়িয়া গ্রামে অবৈধ মাটি কর্তনের প্রমাণ পাওয়া গেলেও ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে না পাওয়ায় আইনানুগ ব্যবস্থা হিসেবে একটি এক্সক্যাভেটরের ২টি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।

প্রিন্ট করুন