বান্দরবানে ধানের শীষের সমর্থনে গনযোয়ার

মোঃইয়াছিন আরফাত বান্দরবান জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৪৬ অপরাহ্ণ

বান্দরবানে ধানের শীষের সমর্থনে গনযোয়ার

মোঃইয়াছিন আরফাত বান্দরবান জেলা প্রতিনিধি

৩০০নং সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরির সমর্থনে রোয়াংছড়িতে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার ( ০২ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে রোয়াংছড়ি উপজেলা গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বান্দরবান জেলা ববিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু লুসাই মং যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুসার। যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান।যুগ্ম আহ্বায়ক বাবু লিটন বিশ্বাস বান্দরবান জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি , সেলিম রেজা, চনুমং মারমা,মাওসেতুং তং, এডভোকেট মিসেস উম্যাচিং মারমা

এছাড়াও বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন। প্রচারণাকালে বাজার এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ি জনপদের মানুষ উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সাচিং প্রু জেরি একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে বান্দরবানে মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ

প্রিন্ট করুন