মাদারগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন,দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা
হৃদয় হাসান
মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীর প্রতিনিধিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার(২ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ৭(গ) ধারা অমান্য করে বিভিন্ন গাছ, বৈদ্যুতিক খুঁটি এবং দেওয়ালে ফেস্টুন লাগানো হয়েছিল। এই অপরাধে বিধিমালা ২৭(ক) ধারা অনুযায়ী ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর একজন প্রতিনিধি এবং ‘সূর্যমুখী’ প্রতীকের প্রার্থীর একজন প্রতিনিধিকে ৫০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ। অভিযান চলাকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে। কোনো প্রার্থী বা দল নির্বাচনী বিধি ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হৃদয় হাসান মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৪৯ অপরাহ্ণ