ইসলামের কোথায় লেখা আছে অন্যকে আঘাত করা – ব্যারিস্টার শাহেদুল আজম
সাম্প্রতিক সময় গতকাল ঢাকা-১৩ নং আসন বিএনপির মনোনীত পদপ্রার্থী এনডিএম-এর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক জননেতা ববি হাজ্জাজ মহোদয়ের সহধর্মিণী সিনিয়র আইনজীবী রাশনা ইমাম গতকাল এক ভিডিও এর মধ্যে স্যোশাল মিডিয়ায় হয়রানির জন্য প্রতিক্রিয়া জানান।
এই বিষয়ে এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম বলেন
সাম্প্রতিক সময় নির্বাচন প্রচারণাকালে স্যোশাল মিডিয়ায় একটি তথাকথিত ধর্মীয় রাজনৈতিক নির্দিষ্ট দলের কর্মীরা স্যোশাল মিডিয়াতে একের পর এক মিথ্যা, বানোয়াট,ও হয়রানি মূলক মন্তব্য করছেন,যা এই ভাষার মাসে এসেও খুব দুঃখ জনক। ওনারা দাবী করেন বা তাদের সেসব ফেইসবুক একাউন্ট চেক করলে দেখা যায়, তারা ইসলামিক মতাদর্শের লোক, কিন্তু তাদের কমেন্ট আর একটিভিস্ট দেখে আমার সন্দেহ হয় তারা আসলে কি, যদি সত্যিই তারা ইসলাম চর্চা করে তাহলে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ইসলামের কোথায় লেখা আছে অন্যকে আঘাত করা বা কঠু কথা বলা, বা স্যোশাল মিডিয়াতে হয়রানি করা, ইসলাম আমাদের মানুষকে সম্মান করা শিখায়, প্রতিহিংসা শিখায় না, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে৷ যুক্তির বিতর্কতা চলবে কিন্তু কাউকে হয়রানি বা সম্মানহানির মত কাজ করে না।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৩৪ অপরাহ্ণ