মাদারগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ইউপি সচিব
হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের সচিব তোজাম্মেল হক (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোজাম্মেল হক উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ ফকিরপাড়া এলাকার মৃত আব্দুর রশিদ ফকির ছেলে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তোজাম্মেল হক। পথে বালিজুড়ী-ভাটারা সড়কের বাজিতেরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুত্বর আহত হন এবং ঘটনারস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় কবলিত অপর মোটরসাইকের চালক ঘটনার পরপর মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তোজাম্মেল হকের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৪৩ অপরাহ্ণ