মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
আব্দুল গফুর খান, মানিকগঞ্জ প্রতিনিধি
ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার): গতকাল রাত আনুমানিক ১১ টায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা লেছড়াগঞ্জ এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে ১টি বিদেশী রিভলবার, ১টি ব্যাটারি সংযুক্ত বোমা, ৫টি ককটেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমাটি সেনাবাহিনীর ‘বম্ব ডিসপোজাল’ দল কর্তৃক ধ্বংস করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইন শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:১০ অপরাহ্ণ