শিবালয়ে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. আবু বকর ছিদ্দিক এর নির্বাচনী গণসংযোগ
আব্দুল গফুর খান, মানিকগঞ্জ প্রতিনিধি
শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের কাউয়ারবিল এলাকায় মানিকগঞ্জ ১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আবু বকর ছিদ্দিক নির্বাচনী গণসংযোগ করেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ গণসংযোগে মানিকগঞ্জ ১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আবু বকর ছিদ্দিক ছাড়াও আরো উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার ও মহাদেবপুর ইউনিয়নের জামাত ইসলামীর সদস্য বৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রশিবিরের সদস্যবৃন্দ।
গণসংযোগকালে নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের মধ্যে প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আবু বকর ছিদ্দিক আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:১৭ অপরাহ্ণ