ধানের শীষকে বিজয়ী করতে ঘিওরে এস এ জিন্নাহ কবিরের নির্বাচনী সভা অনুষ্ঠিত
আব্দুল গফুর খান, মানিকগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত মানিকগঞ্জ ১ আসনের ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবির।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে আয়োজিত জনসভা ও গণসংযোগ কর্মসূচিতে বক্তব্য এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই। ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এস এ জিন্নাহ কবির আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। এই নেতৃত্বকে শক্তিশালী করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। মানিকগঞ্জ–১ আসনের জনগণ সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, এবারও তার ব্যতিক্রম হবে না বলে আমি বিশ্বাস করি।
সভায় তিনি মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে মানিকগঞ্জ-১ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, মানিকগঞ্জের পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু স্থাপন করা পরিকল্পনা আছে।
সভায় মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকছুদুর রহমান মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ মেজবাউল হক মেজবা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. মহিউদ্দন স্বপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিপুল ভোটে এস এ জিন্নাহ কবিরকে বিজয়ী করার প্রত্যয় ঘোষণা করেন

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:১৪ অপরাহ্ণ