মানিকগঞ্জ ১ আসনে জামায়াত প্রার্থী ডা. আবু বকর ছিদ্দিক এর নির্বাচনী জনসভায় জনতার ঢল

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:০১ অপরাহ্ণ

মানিকগঞ্জ ১ আসনে জামায়াত প্রার্থী ডা. আবু বকর ছিদ্দিক এর নির্বাচনী জনসভায় জনতার ঢল

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ প্রতিনিধি

শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬ শিবালয় উপজেলার আরিচা ঘাট বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক (দাঁড়িপাল্লা) এর মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভা ও মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা, আবু বকর সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ও ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীসহ স্থানীয় ভোটারগণ।

এ গণসংযোগে মানিকগঞ্জ ১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আবু বকর ছিদ্দিক ছাড়াও আরো উপস্থিত ছিলেন শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার জামাত ইসলামীর সদস্য বৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রশিবিরের সদস্যবৃন্দ।

গণসংযোগকালে নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের মধ্যে প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আবু বকর ছিদ্দিক ও বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

প্রিন্ট করুন