জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজুর নেতৃত্বে সূর্যমুখী প্রতীকের মিছিল
হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সূর্যমুখী ফুল প্রতীকের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাবেরগ্রাম বাজার থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শিবলুল বারী রাজু।
মিছিলটি গাবেরগ্রাম বাজার থেকে শুরু হয়ে বালিজুড়ী বাজার, ফায়ার সার্ভিস মোড়, জোনাইল বাজার ও উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় গাবেরগ্রাম এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় তারা হাতে সূর্যমুখী ফুল প্রতীকের পোস্টার, ফেস্টুন ও ব্যানার নিয়ে নানা স্লোগান দেন।
মিছিল শেষে শিবলুল বারী রাজু বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:২২ অপরাহ্ণ