জলমা ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:৩৪ অপরাহ্ণ

জলমা ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত খুলনা-১ আসনের ধানের শীষের প্রার্থী আমির এজাজ খানের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হাসিব শেখের সভাপতিত্বে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাশেদুল ইসলাম সাগরের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, কর্মসংস্থান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। নেতাকর্মীরা জানান, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জুম্মান মোড়ল, যুবরাজ আহামেদ, ফাহিম ইসলাম ও সোহেল খান। এছাড়া ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর এবং সাংগঠনিক সম্পাদক মো. শুভ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে কর্মসূচিতে অংশ নেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সত্তার জমাদ্দার। এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
নেতাকর্মীরা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা হচ্ছে এবং আগামীতেও এ ধরনের গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন