বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া সকাল বাজার থেকে ধানের শীষের মিছিল
হৃদয় হাসান,
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া সকাল বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ মিছিল অনুষ্ঠিত হয়। বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া সকাল বাজার থেকে খণ্ড মিছিলটি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হাওয়াই রোডে গিয়ে শেষ হয়।
মিছিলটি নেতৃত্ব দেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য রাজীবুল হাসান রাজীব এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম রব্বানী।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি চান মিয়া, ছায়েউদ্দিন জমিদার, প্রভাষক রাশেদ, গোলাপ মাস্টার, রেজাউল করিম, চিন্তা, লাভলু, ইব্রাহিম, সেলিম, কাউছার, অন্তর, মালেক শেখ, বাবু, খোরশেদ, সাহিন, আয়না, সামরিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান।

হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৩১ পূর্বাহ্ণ