মানিকগঞ্জে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা, খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রি

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ
প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:১২ অপরাহ্ণ

মানিকগঞ্জে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা, খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রি

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ

মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির অপরাধে কার্তিক চন্দ্র নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় কার্তিকের দোকানে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে ওই ব্যবসায়ীকে ২০ টাকা জরিমানা করা হয়। এছাড়া রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে শাকসবজি, মাছ ও মাংসের দোকানেও তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, রোজায় নিত্যপণ্যসহ ফলফলাদি, তরকারি ও মাছ-মাংসের বাজারে দাম স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান চলবে।

প্রিন্ট করুন