মাদারগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:১৬ অপরাহ্ণ

মাদারগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
মঙ্গলবার সকালে উপজেলার ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জাহিল (১০) জামালপুর সদরের মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন—শিশুটির মা বিথী, জুনাইল ফকিরবাড়ি এলাকার ওয়াজেদ আলী ফকিরের স্ত্রী সামিরা এবং একই এলাকার মিজানের স্ত্রী সেলিনা। তারা মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারগঞ্জ-জামালপুর সড়কের ফায়ার সার্ভিস মোড়ে একটি মাহিন্দ্র ট্রাক্টর আঞ্চলিক মহাসড়কে উঠছিল। এ সময় জামালপুর থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু জাহিলের মৃত্যু হয়।
আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়ও তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় মাহিন্দ্র ট্রাক্টর চালককে আটক করেছে পুলিশ। সিএনজিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু রায়হান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন