শিবালয়ে এসিল্যান্ড জান্নাতুল নাঈমের পদোন্নতি

Abdul Gafur Khan
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ । ১২:৫১ পূর্বাহ্ণ
  1. শিবালয়ে এসিল্যান্ড জান্নাতুল নাঈমের পদোন্নতি

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
তার এই পদোন্নতিতে সহকর্মী ও স্থানীয়দের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, দায়িত্ব পালনে তার নিষ্ঠা, সততা ও দক্ষতার স্বীকৃতি হিসেবেই এ পদোন্নতি এসেছে।
জান্নাতুল নাঈমের এ অর্জনে বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ভবিষ্যতেও তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে অবদান রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

প্রিন্ট করুন