যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে গাইবান্ধা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ । ৩:০৯ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি শাহ্ পারভেজ সংগ্রাম এর পাঠানো তথ্যচিত্রে ডেস্করিপোর্ট
গাইবান্ধায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৬ তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ভোরে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির পর জেলা প্রশাসন ও রাষ্ট্রের পক্ষে পৌর পার্কের বিজয় স্তর্ম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ।

পর্যায়ক্রমে, সদর -২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম , জেলা পুলিশ সুপার জসিমউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা পৌরসভা, সরকারী দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বে-সরকারী সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকল সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমুহের ভবন ও বেসরকারি ভবনসমুহের বিধি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ দিকে সকাল সাড়ে ৮টায় গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেশ কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা । এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযুদ্ধদের সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভাসহ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

প্রিন্ট করুন