বাসন্তী দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়, উন্নয়নের আশ্বাস এমপি এজাজ খানের

Fahim Islam
প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ৫:১৪ অপরাহ্ণ
  1. বাসন্তী দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়, উন্নয়নের আশ্বাস এমপি এজাজ খানের

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাসন্তী দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।
উপজেলার জলমা ইউনিয়নের জয়খালী পূজামণ্ডপে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
এসময় এমপি এজাজ খান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করছে, যা দেশের ঐতিহ্য। তিনি শৈলমাড়ী নদী খননের কাজ দ্রুত শুরু করার আশ্বাস দেন এবং এলাকার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে কিছু সংখ্যক মানুষ ফ্যামিলি কার্ড পেয়েছে, পর্যায়ক্রমে সবাই এ সুবিধার আওতায় আসবে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে মসজিদ ও মন্দিরের জন্য ৩০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।
সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এমপির আগমনে সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রিন্ট করুন