মাদারগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের ইমামের মৃত্যু

Ridoy Hasan
প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ৪:৫৩ অপরাহ্ণ

মাদারগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের ইমামের মৃত্যু

হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে
ইমরান মাজহারী ওরফে রাজু হুজুর নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

রবিবার রাত ৯ টায় দিকে উপজেলায় বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু হুজুর ঐ এলাকায় শহিদুলের ছেলে ও পশ্চিম সুখনগড়ী সিরাজ তালুকদার জামে মসজিদের ইমাম ছিলেন।
জানা গেছে , রবিবার রাত ৯টার দিকে নিজ জমিতে বাবার সাথে সেচ দিতে যান।
এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।

বালিজুড়ী ইউপি সদস্য সেলিম মিয়া
ঘটনাটি নিশ্চিত করেছেন।

মাদারগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাকের আহম্মেদ বলেন,ঘটনাটি আপনার মাধ্যমে জানলাম ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

প্রিন্ট করুন